সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে গত কয়েক দিন ধরেই প্রশ্ন তুলতে শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। সোমবার এই নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন আন্দোলনকারী ডাক্তাররা। সূত্রের খবর, সোমবার দুপুরে রাজভবন অভিযা...
সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে গত কয়েক দিন ধরেই প্রশ্ন তুলতে শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। সোমবার এই নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন আন্দোলনকারী ডাক্তাররা। সূত্রের খবর, সোমবার দুপুরে রাজভবন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। ধর্মতলার অনশনমঞ্চের সামনে থেকেই শুরু হবে জমায়েত।
রাজভবন অভিযানের ডাক দিলেন অনশনরত জুনিয়র চিকিৎসকরা। আজই পালন হবে এই কর্মসূচী। সিবিআই-এর উপর অনাস্থা থেকেই তাঁদের এই রাজভবন অভিযান। এর পাশাপাশি যে চার্জশিট সিবিআই জমা দিয়েছে তার প্রতি অনাস্থা রয়েছে জুনিয়র চিকিৎসকদের। সব মিলিয়ে তাঁদের রাজভবন অভিযানের একাধিক কারণ রয়েছে বলে জানা গিয়েছে। তাঁরা রবিবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, চার্জশিট নিয়ে সিবিআই-এর প্রতি অনাস্থা তৈরি হয়ছে তাঁদের। সেই জন্যেই এহেন কর্মসূচির ডাক দিয়েছেন তাঁরা।
অন্যদিকে, মঙ্গলবার যেদিন রাজ্যে পুজোর কার্নিভাল রয়েছে সেই দিনই রাজ্যজুড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার জানান, কোনও বাধা আমরা দেব না ৷ রাস্তার ধারে সকলে মানব বন্ধন করে এক সারিতে দাঁড়িয়ে থাকবো।