এবারে কলকাতার পুজো দেখতে গিয়ে রাত হলেও কোনও দুশ্চিন্তা নেই। ভোর পর্যন্ত লোকাল ট্রেন পাবে যাত্রীরা। দুর্গাপুজোয় নতুন উপহার রেলের তরফে। বেশ কিছু পুজো স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। মাঝেরহাট থেকে বজবজ। বজবজ থেকে শিয়ালদহ, রানাঘাট, কল্যাণী থেকে শিয়ালদহে অতিরিক্ত ট্রেন দেয়া হবে। দক্ষিণ শাখার বেশ কিছু ট্রেন চলবে বালিগঞ্জ পর্যন্ত।
অন্যদিকে, শিয়ালদহ স্টেশনে ভিড় বেশি হওয়ার জেরে স্টেশনে তৈরি হয়ছে নতুন প্রবেশ ও বেরোনোর দ্বার। প্রফুল্ল দ্বারে শিয়ালদহ স্টেশনে ১ নম্বর থেকে ৫ নম্বর স্টেশনের ঢোকার প্রবেশদ্বার। ১ নম্বর প্লাটফর্মের দিকে রয়েছে এই প্রফুল্ল দ্বার। এই গেটে ৯ টি টিকিট বুকিং কাউন্টার থাকবে। পুজোর সময় ওই দিনগুলোয় শিয়ালদহ স্টেশনে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র ড্রপিং এবং পিকআপ ছাড়া কোনও গাড়ি দাঁড়াতে পারবে না। এ বিষয়ে কলকাতা পুলিসের সাহায্য চেয়েছে রেল।
অন্যদিকে, যাত্রীদের সুবিধার জন্য এই বছরও সারারাত চলবে মেট্রো। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম ও নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল ৮ টায়।
পঞ্চমীতে ব্লু লাইনে মেট্রো পরিষেবা
মোট ২৬২ মেট্রো পাওয়া যাবে (১৩১ আপ ও ১৩১ ডাউন)। সকাল ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত মিলবে মেট্রো। দিনের ব্যস্ত সময় ২ টি মেট্রোর মধ্যে ৬ থেকে ৭ মিনিটের ব্যবধান থাকবে।
ষষ্ঠীতে ব্লু লাইনে মেট্রো পরিষেবা
মোট ২৪৬ টি মেট্রো পাওয়া যাবে। ১২৩ আপ ও ১২৩ ডাউন পরিষেবা। সকাল ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। দিনের ব্যস্ত সময়ে ২ টি মেট্রোর মধ্যে ৬ থেকে ৭ মিনিটের ব্যবধান থাকবে।
এছাড়াও, সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু লাইনের মেট্রো পরিষেবা পাওয়া যাবে ২৪৬ টি। যার মধ্যে ১২৩ টি আপ ও ১২৩ টি ডাউন। দুপুর ১ টা থেকে পরের দিন ভোর ৪ টে পর্যন্ত মিলবে পরিষেবা। দিনে ২ টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে ৬ থেকে ৭ মিনিটের।
দশমীতে ব্লু লাইনের মেট্রো পরিষেবা
সারাদিনে চলবে মোট ১৩২ টি মেট্রো থাকবে। এর মধ্যে ৬৬ টি আপ ও ৬৬ টি ডাউন। পরিষেবা পাওয়া যাবে দুপুর ১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। দিনের ব্যস্ত সময়ে ২ টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে ৪ মিনিট
গ্রিন লাইনে পঞ্চমীতে মেট্রো পরিষেবা
সারাদিনে মোট ২২৫ টি পরিষেবা দেওয়া হবে। যার মধ্যে ১১৪ টি আপ ও ১১১ টি ডাউন পরিষেবা। সকাল ৭ টা ৩০ মিনিট থেকে রাত ১১ টা ১৬ মিনিট পর্যন্ত পাওয়া যাবে মেট্রো। দিনের ব্যস্ত সময়ে ২ টি মেট্রোর মধ্যে ৬ মিনিটের ব্যবধান থাকবে।
গ্রিন লাইনে ষষ্ঠীতে মেট্রো পরিষেবা
মোট ১৮৪ টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। যার মধ্যে ৯২ টি আপ ও ৯২ টি ডাউন। সকাল ৯ টা থেকে রাত ১১ টা ২৮ মিনিট পর্যন্ত মিলবে পরিষেবা। দিনের ব্যস্ত সময়ে ২টি মেট্রোর মধ্যে 8 মিনিটের ব্যবধান থাকবে।
গ্রিন লাইনে সপ্তমী অষ্টমী ও নবমীতে মেট্রো পরিষেবা
সারাদিনে ১৯২ টি পরিষেবা পাওয়া যাবে। যার মধ্যে ৯৭ টি আপ ও ৯৫ টি ডাউন। প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর ১ টা ৩০ মিনিটে৷ শেষ মেট্রো পাওয়া যাবে পরের দিন ভোর ৪ টে ১৮ পর্যন্ত। প্রতি ৮ মিনিট অন্তর পাওয়া যাবে একটি করে মেট্রো।
গ্রিন লাইনে দশমীতে মেট্রো পরিষেবা
২৪ ঘণ্টায় মিলবে মোট ৭৪ টি পরিষেবা৷ যার মধ্যে ৩৭ টি আপ ও ৩৭ টি ডাউন। বেলা ১ টা ৩০ মিনিট থেকে পাওয়া যাবে প্রথম মেট্রো। শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০ টা ৩২ মিনিটে। দুটি মেট্রোর মধ্যে ১৫ মিনিটের ব্যবধান থাকবে।
পঞ্চমী ও ষষ্ঠীতে ইয়েলো লাইনে মেট্রো পরিষেবা
এই ২ দিনে ২৪ ঘণ্টায় মোট ৬০ টি পরিষেবা মিলবে৷ যার মধ্যে ৩০ টি আপ ও ৩০ টি ডাউন পরিষেবা। বেলা ৩ টে থেকে রাত ১০ টা ৩৫ মিনিট পর্যন্ত পাওয়া যাবে মেট্রো। দুটি মেট্রোর মধ্যে ১৫ মিনিটের ব্যবধান থাকবে।
সপ্তমী অষ্টমী ও নবমীতে ইয়েলো লাইনে মেট্রো পরিষেবা
সারাদিনে ৬২ টি পরিষেবা পাওয়া যাবে। যার মধ্যে ৩১ টি আপ ও ৩১ টি ডাউন। বেলা ৩ টে থেকে রাত ১০ টা ৫০ পর্যন্ত পাওয়া যাবে মেট্রো।
দশমীতে ইয়েলো লাইনে মেট্রো পরিষেবা
সারাদিনে ৫০ টি পরিষেবা পাওয়া যাবে। এর মধ্যে ২৫ টি আপ ২৫ টি ডাউন। বেলা ৩ টে থেকে রাত ৯ টা ২০ পর্যন্ত মিলবে মেট্রো। ২ টি মেট্রোর মধ্যে ব্যবধান থাকবে ১৫ মিনিটের
পঞ্চমী থেকে দশমীতে পার্পল লাইন মেট্রো পরিষেবা
সারাদিনে ৩৮ টা পরিষেবা দেওয়া হবে৷ যার মধ্যে ১৯ টি ও ১৯ টি ডাউন। বেলা ৩ টে থেকে রাত ১০ টা ৫৫ পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। দিনের ব্যস্ত সময় প্রতি ২৫ মিনিট অন্তর মিলবে একটি করে মেট্রো ।