আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়ে হাসপাতালের একাধিক চিকিৎসক পদাধিকারিকের। সেই মামলার তদন্তের করতে রবিবার সকাল থেকেই সিবিআই তল্লাশি চালাচ্ছিল দেবাশীষ সোমের বাড়িতে। এবার আরজি করের ফরে...
আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়ে হাসপাতালের একাধিক চিকিৎসক পদাধিকারিকের। সেই মামলার তদন্তের করতে রবিবার সকাল থেকেই সিবিআই তল্লাশি চালাচ্ছিল দেবাশীষ সোমের বাড়িতে। এবার আরজি করের ফরেন্সিক শিক্ষক দেবাশিস সোমকে নিজাম প্যালেসে নিয়ে গেল সিবিআই। সিবিআই সূত্রে খবর, আখতার আলির অভিযোগের প্রতিটি বিষয় চিকিৎসক দেবাশিস সোমের থেকে জানাতে চাইছেন সিবিআইয়ের আধিকারিকরা।
সিবিআই সূত্রে খবর, দেবাশিস সোম সন্দীপ রায় ঘনিষ্ঠ। আরজি করে যে আর্থিক দুর্নীতির অভিযোগ করেছিলেন প্রাক্তন সুপার সেখানেও এই বিভাগীয় প্রধান দেবাশিস সোমের নাম জড়িত রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআই দেবাশিসের কেষ্টপুরের বাড়িতে তল্লাশি চালানোর পরে বিকেল ৪টে নাগাদ দেবাশিসকে নিয়ে তাঁর বাড়ি থেকে বার হয় সিবিআই। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। সেই সঙ্গে দেবাশিস আরজি করের ফরেন্সিক বিভাগের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত। ওই বিভাগের ডেমনস্ট্রেটর পদে রয়েছেন তিনি। এ ছাড়া, আরজি কর মেডিক্যাল কলেজের কাউন্সিলেরও সদস্য দেবাশিস।
গোপন সূত্রে জানা গিয়েছে, তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর উত্তরের সত্যতা যচাই করছেন আধিকারিকেরা।দেবাশিস সোমের মোবাইল খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তার পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখা হচ্ছে। আখতার আলির অভিযোগ ছিল আর জি করের এই ফরেন্সিক বিভাগের ডেমোস্ট্রাটার সন্দীপ ঘোষের সাথে মিলিত হয়ে আর্থিক ভাবে উপকৃত হত।
উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। সেই আবহেই আরজি করের দুর্নীতির কথা প্রকাশ্যে আনেন আরজি করের প্রাক্তন সুপার আখতার আলি। গত বুধবার আর্থিক দুর্নীতির তদন্ত চেয়ে ইডি তদন্তের দাবি নিয়ে হাইকোর্টে গিয়েছিলেন আখতার। এরপর সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতির। আর্থিক দুর্নীতির যোগ থাকলে সিবিআই ইডিকে হস্তান্তর করতে পারে।