ছাব্বিশের বিধানসভা নির্বাচন আবহে কমিশনের কোপের মুখে পড়েছিলেন। একটি 'বিতর্কিত' ছবির জেরে রীতিমত সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কালীঘাট থানার তৎকালীন ওসি গৌতম দাসকে। এবার সেই অপসারিত ওসি'কেই নবান্নে পাঠানোর ...
ছাব্বিশের বিধানসভা নির্বাচন আবহে কমিশনের কোপের মুখে পড়েছিলেন। একটি 'বিতর্কিত' ছবির জেরে রীতিমত সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কালীঘাট থানার তৎকালীন ওসি গৌতম দাসকে। এবার সেই অপসারিত ওসি'কেই নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
কী সেই 'বিতর্কিত' ছবি? পুলিসের পোশাক পড়ে একটি অত্যাধুনিক বন্দুক হাতে থানায় বসে ছবি তুলেছিলেন গৌতম। আর সেই ছবি নিজেই তাঁর সমাজমাধ্যমে ভাগ করেছিলেন। সেটাই হয়েছিল তাঁর কাল। এরপর তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার গৌতমের ওই ছবিটি প্রকাশ্যে এনে মন্তব্য করেন, 'এ ধরনের ছবি শুধু অস্বস্তিকর নয়, আইনের চোখেও অত্যন্ত আপত্তিকর। ওই ছবি থেকে স্পষ্ট, তিনি অত্যাধুনিক বন্দুক নিয়ে কাউকে নিশানা করছেন।'
বিতর্ক তৈরি হতেই তড়িঘড়ি নিলম্বিত করা হয় গৌতমকে। তাঁর পরিবর্তে কালীঘাট থানার নতুন ওসি নিযুক্ত করা হয় চামেলি মুখোপাধ্যায়কে। যদিও ২৪ ঘন্টার ব্যবধানে তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছিল ওসি পদ থেকে। এমতাবস্থায় রাজ্যে পালা বদলের পর সেই গৌতমকেই নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হল। বর্তমানে গৌতম কলকাতা পুলিসের সাউথ ডিভিশনে কর্মরত।