মাটি খুঁড়তেই উদ্ধার পাঁচ বস্তা ভর্তি টাকা! তৃণমূলের পুর-চেয়ারম্যানের 'জমানো আমানতে'র খোঁজ মিলতেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া এলাকায়। কোথা থেকে এই বিপুল পরিমান অর্থ জোগ...
মাটি খুঁড়তেই উদ্ধার পাঁচ বস্তা ভর্তি টাকা! তৃণমূলের পুর-চেয়ারম্যানের 'জমানো আমানতে'র খোঁজ মিলতেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া এলাকায়। কোথা থেকে এই বিপুল পরিমান অর্থ জোগাড় করলেন অভিযুক্ত চেয়ারম্যান, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।
জানা যাচ্ছে, সম্প্রতি ত্রিপুল চুরির অভিযোগে গ্রেফতার করা হয় বাদুড়িয়া পৌরসভার তৃণমূল চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে। এরপর তাঁকে ৬ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর, আজ, বুধবার দীপঙ্করকে জেরা করা হলে একের পর এক বিস্ফোরক তথ্য ফাঁস করেন অভিযুক্ত। এরপরেই তাঁর পার্টি অফিসের পাশের জমিতে তল্লাশি চালায় পুলিস। উদ্ধার হয় বিপুল টাকার খনি।
পুলিস সূত্রে খবর, এদিন মোট ৪টি ট্রলি ব্যাগ এবং ১টি বড় বস্তা উদ্ধার করেছেন তাঁরা। টাকার পাশাপাশি রয়েছে সোনাও। প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধার হওয়া ব্যাগ ও বস্তায় ৫০০ টাকার নোটের বান্ডিল ঠাসা ছিল। তবে এই টাকার উৎস কী তা এখনও জানা যায়নি। তৃণমূল জমানার কোন দুর্নীতিতে সাক্ষী এই বস্তা ভর্তি টাকা, তা জানতে পুনরায় ধৃত চেয়ারম্যানকে জেরা করবে পুলিস।