ভিড় এড়িয়ে কোন পথে পুজো মণ্ডপে যাবেন? পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল কলকাতা পুলিস। কলকাতা পুলিস কমিশনার অজয় নন্দর উপস্থিতিতে প্রকাশ পুজোর গাইড ম্যাপ। ২৪৭টি বড় পুজোর গাইড ম্যাপ থাকছে। ম্যাপ থাকছে ডিজিট...
ভিড় এড়িয়ে কোন পথে পুজো মণ্ডপে যাবেন? পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল কলকাতা পুলিস। কলকাতা পুলিস কমিশনার অজয় নন্দর উপস্থিতিতে প্রকাশ পুজোর গাইড ম্যাপ। ২৪৭টি বড় পুজোর গাইড ম্যাপ থাকছে। ম্যাপ থাকছে ডিজিটাল প্ল্যাটফর্মেও। রাখা হচ্ছে বেশ কিছু হেল্পলাইন নম্বর। শিশুদের নিরাপত্তায় চাইল্ড আইডেন্টিটি ব্যাজের উদ্বোধন কলকাতা পুলিসের তরফে। পুজোর নিরাপত্তায় মোতায়েন থাকছেন ৬ হাজার হোমগার্ড। ভিড় সামলাতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিক বৈঠকে জানান কলকাতা পুলিস কমিশনার অজয় নন্দ।
কলকাতা পুলিসের তরফে ১৪ টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। ১৪টি বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্সগুলি রাখা হচ্ছে।
দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ ও হয়রানি রোধে জিরো হ্যারাসমেন্ট বা শূন্য হয়রানির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিনিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং ট্রাফিক ব্যবস্থাপনার ওপর বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন অজয় নন্দ।