হিন্দুত্ববাদী শব্দ প্রয়োগ করে হিন্দু সমাজকে আক্রমণের অভিযোগ আইনজীবী এবং সিপিএমের রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরবেলা তাঁর বাড়িতে হামলা চালায় ক...
হিন্দুত্ববাদী শব্দ প্রয়োগ করে হিন্দু সমাজকে আক্রমণের অভিযোগ আইনজীবী এবং সিপিএমের রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরবেলা তাঁর বাড়িতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশনও নেয় প্রশাসন। গ্রেফতার এক অভিযুক্তও।
ঘটনার পরই সোশাল মিডিয়ায় পোস্ট করে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যা আঘাত হেনেছে গোটা হিন্দু সমাজের মনে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পোস্ট নিয়ে ইতিমধ্যেই থানায় এফআইআর-ও দায়ের করা হয়েছে। এবার তাঁকে পোস্ট থেকে হিন্দুত্ববাদী শব্দটি ডিলিট করার জন্য ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হিন্দুত্ববাদী শব্দটার মধ্যে দিয়ে হিন্দু সমাজকে তিনি আক্রমণ করেছেন।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, শব্দ প্রত্যাহার করুন নাহলে আইনি পদক্ষেপ নেব। সব মিলিয়ে, কারোর বাড়িতে হামলা চালানো ঠিক নয়, এটা নিয়ে যেমন উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ঠিক তেমনই হিন্দু সমাজকে আক্রমণ বরদাস্ত নয়, সাফ বার্তা মুখ্যমন্ত্রীর।