মধ্যরাতে মদ্যপ অবস্থায় তারস্বরে গান বাজানোর অভিযোগ। প্রতিবাদ করতেই ঘটে বিপত্তি। মাথায় ইট এবং ফুলের টপ দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। যার জেরে মাথায় আঠারোটা সেলাইও পরেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়...
মধ্যরাতে মদ্যপ অবস্থায় তারস্বরে গান বাজানোর অভিযোগ। প্রতিবাদ করতেই ঘটে বিপত্তি। মাথায় ইট এবং ফুলের টপ দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। যার জেরে মাথায় আঠারোটা সেলাইও পরেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার নিউটাউন যাত্রাগাছি অঞ্চলে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মদ্যপান এবং গান বাজানোকে নিয়ে ঝামেলা সূত্রপাত হয়। তারই প্রতিবাদ করায় ৫৮ বছর বয়সী শওকত আলী নামে একজনকে মারধর করা হয়। তারপরই পাড়ার লোকজন এসে জমায়েত হয়। ইকো পার্ক থানায় খবর দেওয়া হয়। চারজনকে আটক করে রেখেছে ইকোপার্ক পুলিস।
অভিযোগ, শওকত আলী নামে এক ব্যক্তির বাড়ির পাশের ফ্ল্যাটে গতকাল অর্থাৎ শনিবার রাত দুটো নাগাদ তারস্বরে বক্স বাজিয়ে পার্টি করছিলেন তিন তরুণী ও তাদের পুরুষ সঙ্গীরা। রাত দুটোর সময় গান বাজিয়ে পার্টি করায় ঘুমতে সমস্যা হচ্ছিল শওকত আলী ও তাঁর পরিবারের সদস্যদের। ফলে তিনি তরুণীদের জোরে বক্স বাজাতে নিষেধ করেন।
শওকত আলীর পরিবারের অভিযোগ, তারপরেই ওই তরুণীরা এবং তাঁদের সঙ্গীরা চড়াও হয় শওকত আলীর উপর। ফুলের টপ এবং ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। যার জেরে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে শওকত আলী। তারপর তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে এবং তাঁর মাথায় আঠারোটা সেলাই পড়েছে। পুরো ঘটনাটিকে তদন্ত করে দেখছে ইকোপার্ক থানার পুলিস।