শুক্রবার পিএসসি পরীক্ষার্থী এবং শিক্ষকদের পক্ষ থেকে পিএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়। এদিন পিএসসি ভবনের সামনে জমায়েত হন আন্দোলনকারীরা। একাধিক দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন তারা। ক্লার্কশিপ- মিসলেন...
শুক্রবার পিএসসি পরীক্ষার্থী এবং শিক্ষকদের পক্ষ থেকে পিএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়। এদিন পিএসসি ভবনের সামনে জমায়েত হন আন্দোলনকারীরা। একাধিক দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন তারা।
ক্লার্কশিপ- মিসলেনিয়াস পরীক্ষায় সর্বোচ্চ শুন্যপদ ঘোষণা করে ২০২৬ সালের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি ওঠে আন্দোলনস্থল থেকে। পাশাপাশি একবছর আগে প্রকাশিত সকল ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলির ডিটেইলড নোটিফিকেশন বের করারও দাবি জানান হয়। সব নতুন নিয়োগ শুরু করে , ৫ বছরের বয়সে ছাড় দেওয়া নিয়েও সোচ্চার হন আন্দোলনকারীরা। অন্যদিকে WBCS২০২৪ এর প্রিলিমিনারী পরীক্ষার তারিখ ঘোষণা এবং WBCS ২০২২ সহ বকেয়া সমস্ত পরীক্ষার ফলাফল প্রকাশ সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করেন। পোস্টার হাতে পিএসসি ভবনের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারী পিএসসি পরীক্ষার্থী এবং শিক্ষকরা।
পরীক্ষা শীতঘুমে চলে গেছে, ভবিষ্যত অন্ধকারে চলে যাচ্ছে পরীক্ষার্থীদের। কোন পথে তারা হাঁটবে তা বুঝে ওঠার আগেই ছাত্রছাত্রীদের বয়স বেড়ে যাচ্ছে বলে আন্দোলনস্থল থেকে অভিযোগ ওঠে। তাদের সাফ দাবি চাকরি চাই , ভাতা নয়।