খাস শহর কলকাতায় ফের শ্লীলতাহানির শিকার রোগীর পরিবার। অসুস্থ শিশুর পাশেই হাসপাতালে ঘুমোচ্ছিল তার মা। ঘুমন্ত অবস্থায় যৌন নির্যাতনের অভিযোগ ওঠে হাসপাতালের ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। এমনকি মোবাইলে তাঁর ভিডিয়ো প...
খাস শহর কলকাতায় ফের শ্লীলতাহানির শিকার রোগীর পরিবার। অসুস্থ শিশুর পাশেই হাসপাতালে ঘুমোচ্ছিল তার মা। ঘুমন্ত অবস্থায় যৌন নির্যাতনের অভিযোগ ওঠে হাসপাতালের ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। এমনকি মোবাইলে তাঁর ভিডিয়ো পর্যন্ত তুলেছে অভিযুক্ত। ইতিমধ্যে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওয়ার্ডবয়কে গ্রেফতার করেছে করেয়া থানার পুলিস।
পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম তনয় পাল। বারুইপুরের বাসিন্দা। হাসপাতালে সে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত ছিল। শনিবার রাতে, শিশুদের ওয়ার্ডে গিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা এক মহিলাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এমনকি ওই মহিলার ভিডিও পর্যন্ত করেছে।
অভিযোগকরীণীর অভিযোগ, শনিবার রাতে সে তার অসুস্থ সন্তানের সঙ্গে ওয়ার্ডেই ঘুমোচ্ছিলেন। তখনই মাঝরাতে অভিযুক্ত তনয় পাল সেখানে ঢুকে তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপরেই ওই পুলিসকে সবটা জানায়। মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত ওয়ার্ডবয়কে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল ফোন।