বুধ বেলায় বিকাশ ভবনের সামনে তুলকালাম। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের ডাকে বিকাশ ভবন অভিযানকে ঘিরে তুলকালাম। কর্মীদের স্থায়ীকরণের দাবিতে আজ বিক্ষোভে যোগ...
বুধ বেলায় বিকাশ ভবনের সামনে তুলকালাম। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের ডাকে বিকাশ ভবন অভিযানকে ঘিরে তুলকালাম। কর্মীদের স্থায়ীকরণের দাবিতে আজ বিক্ষোভে যোগ দিয়েছিলেন কয়েক-শো অস্থায়ী কর্মী। কিন্তু মাঝপথেই তাঁদের আটকে দেয় পুলিস। তারপরেই কার্যত রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। রীতিমত ধস্তাধস্তি শুরু হয় পুলিসের সঙ্গে।
আজ ৩০ দিনের কাজ-সহ ৬০ বছরের স্থায়ীকরণের দাবি জানিয়ে অভিযানে নামেন বিক্ষোভকারীরা। যাদের মধ্যে বহু বিক্ষোভকারী অর্ধনগ্ন অবস্থায় মিছিলে শামিল হয়েছিলেন। কিন্তু তারপরেই পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। পুলিসি বাঁধা পেয়ে পরে রাস্তায় বসেই বিক্ষোভ চালিয়ে যান বিক্ষোভকারীরা। অন্যদিকে বিক্ষোভ চলকালীন পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে বেশকিছুজন অসুস্ত হয়ে যায় বলে খবর সূত্রের। পরে তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিন এক আন্দোলনকারীর কথায়, সম্প্রতি পেশ হওয়া বাজেটে সরকারের পক্ষে তাঁদের জন্য কোন বরাদ্দ ঘোষণা করা হয়নি। তবে আগামীতে তাঁদের জন্য প্রশাসনের তরফে যেন কোন স্থায়ী ব্যবস্থা করা হয় তার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি মাসের ৩০ দিন কাজ ও ৬০ বছর পর্যন্ত স্থায়ী চাকরির দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা। উল্লেখ্য, এর আগেও কলেজ স্ট্রিটের সন্নিকটে দীর্ঘদিন ধরনা দিয়েছিলেন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা। কিন্তু তারপরেই কোন সুরাহা না মেলায় অবশেষে বিকাশ ভবন অভিযানের সিদ্ধান্ত নেন তাঁরা।