স্টেশনের চায়ের স্টল থেকে পাড়ার মুদিখানা দোকান। সব জায়গায় বাপুজি কেকের চাহিদা এখনও সমানভাবে জনপ্রিয়। একসময় দু-টাকার বিনিময়ে এই বাপুজি কেক অনেকের খিদে মিটিয়েছে। আজও সেই ছবি ব্যতিক্রম হয়নি। পেট ভরাতে বাপ...
স্টেশনের চায়ের স্টল থেকে পাড়ার মুদিখানা দোকান। সব জায়গায় বাপুজি কেকের চাহিদা এখনও সমানভাবে জনপ্রিয়। একসময় দু-টাকার বিনিময়ে এই বাপুজি কেক অনেকের খিদে মিটিয়েছে। আজও সেই ছবি ব্যতিক্রম হয়নি। পেট ভরাতে বাপুজি কেকের জুড়ি মেলা ভার। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সব জিনিসের দাম বাড়লেও সেভাবে খুব একটা দাম বৃদ্ধি পায়নি এই টিফিন কেকের। বাড়ি থেকে কাজে বেরিয়ে, স্কুল কলেজে পড়ার ফাঁকে খিদে পেলেই কম দামে পেট ভরানোর একমাত্র ভরসা ওই বাপুজি কেক। দাম ছিল সাত টাকা। বর্তমানে এক টাকা বেড়ে বাপুজি টিফিন কেকের দাম হল আট টাকা।
সম্প্রতি কেক প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে এই দাম বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে 'কাঁচামালের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে গুনগত মান ধরে রাখতেই কারণে এই কেকের দাম বৃদ্ধি করা হয়েছে।'
উলেখ্য, সেই ১৯৭৩ সাল থেকে তৈরি হচ্ছে এই বাপুজি কেক। খিদে মেটাতে সাধারণ মানুষের পছন্দের তালিকায় এখনও বাপুজি কেক। সেক্ষেত্রে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সামান্য দাম বাড়লেও কেকের চায়িদার কমবে না। এমনই মনে করছে কেক প্রস্তুতকারী সংস্থা।