নতুন বছরের শুরুতেই বাড়ছে পাউরুটির দাম। আগামী ৫ জানুয়ারী ২০২৫ থেকে নতুন দাম কার্যকর হতে চলেছে। বেকারি শিল্পকে বাঁচানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। গত বছরের নভেম্বর মাসেই ইঙ্গিত ম...
নতুন বছরের শুরুতেই বাড়ছে পাউরুটির দাম। আগামী ৫ জানুয়ারী ২০২৫ থেকে নতুন দাম কার্যকর হতে চলেছে। বেকারি শিল্পকে বাঁচানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। গত বছরের নভেম্বর মাসেই ইঙ্গিত মিলেছিল যে পাউরুটির দাম ফের বাড়বে।
আজ, শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করে পাউরুটির দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছেন “দা জয়েন্ট অ্যাকশন কমিটি’র” সম্পাদক ইমরান আলী। তিনি জানিয়েছেন, বেকারি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কেবলমাত্র পাউরুটির দাম বৃদ্ধি করা হচ্ছে। পাউরুটি তৈরি করতে যে সকল কাঁচামালের প্রয়োজন, সেই প্রয়োজনীয় কাঁচামালের ব্যাপক মূল্য বৃদ্ধি ঘটেছে।
বর্তমানে ৪০০ গ্রাম পাউরুটি বিক্রি হয় ৩২ টাকায়। আগামী ৫ জানুয়ারি থেকে সেই ৪০০ গ্রাম পাউরুটি বিক্রি হবে ৩৬ টাকায়। অন্যদিকে, ২০০ গ্রাম পাউরুটির দাম বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ১৮ টাকা। আবার ১০০ গ্রাম ওজনের পাউরুটির দাম বৃদ্ধি পাবে ৯ টাকা ৫০ পয়সা। পাউরুটি তৈরি করতে যে সমস্ত কাঁচামালের প্রয়োজন, বিগত কয়েক মাসে সেসব জিনিসের দাম বেড়ে যাওয়ার ফলেই এখন পাউরুটির দাম বাড়ছে বলে জানানো হয়েছে। দু বছর আগে শেষবার পাউরুটির দাম বৃদ্ধি পেয়েছিল। সেই দু বছর মধ্যবিত্তের স্বস্তিতে দিন কাটলেও আবার বাড়তে চলেছে পাউরুটির দাম।