আসানসোলের জামুরিয়া এলাকার পরাসিয়া কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনার জেরে আহত কমপক্ষে ৪০ জন শ্রমিক। একজনের মৃত্যু হয়েছে বলেও দাবি সূত্রের। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ...
আসানসোলের জামুরিয়া এলাকার পরাসিয়া কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনার জেরে আহত কমপক্ষে ৪০ জন শ্রমিক। একজনের মৃত্যু হয়েছে বলেও দাবি সূত্রের। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন উত্তেজিত শ্রমিকরা।
বিস্ফোরণের ঘটনায় কতৃপক্ষের তরফে এখনও কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। তবে জানা যাচ্ছে, অন্যান্য দিনের মত আজও পরাসিয়া ভূগর্ভস্থ খনিতে কাজ শুরু করেছিলেন শ্রমিকের। খনির অভ্যন্তরে ২৭ নম্বর সেকশনে কয়লা কাটার জন্য সুড়ঙ্গে নেমেছিলেন তাঁরা। আচমকা সেই সময়েই খনির একটি স্তর থেকে এয়ার ব্লাস্ট হয়। যার ফলে মুহূর্তের মধ্যে বায়ুর চাপ বেড়ে যাওয়ায় চারিদিকে ছিটকে পড়েন খনির অভ্যন্তরে থাকা শ্রমিকেরা।
এরপরেই শুরু হয় দ্রুত উদ্ধার কাজ। খনির ওপরে থাকা কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। জানা যাচ্ছে অধিকাংশ শ্রমিকই গুরুতর আহত হয়েছে ঘটনায়। তাঁদের প্রত্যেককেই বর্তমানে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কীভাবে ঘটল এত বড় দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। গোটাটাই খতিয়ে দেখছেন খনির কর্তৃপক্ষ ও ইঞ্জিনিয়াররা। অন্যদিকে শ্রমিক সংগঠনের দাবি খনি কর্তৃপক্ষর উদাসীনতা ও সঠিকভাবে নজরদারি না করার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে।