ছাব্বিশের বিধানসভায় ময়দানে নেমে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, শূন্যপদে নিয়োগ হবে। এবং, ইভিএমে তার প্রতিফলন দেখতে পেয়েছিলেন পর্যবেক্ষকরা। এরপর, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টই জানিয়ে ...
ছাব্বিশের বিধানসভায় ময়দানে নেমে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, শূন্যপদে নিয়োগ হবে। এবং, ইভিএমে তার প্রতিফলন দেখতে পেয়েছিলেন পর্যবেক্ষকরা। এরপর, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টই জানিয়ে দেন, বিভিন্ন সরকারি দফতরে শূন্য পদে নিয়োগ হবে দ্রুত। এমতাবস্থায়, এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, তাঁর দফতরে কর্মীর অভাবে অনেক কাজ বন্ধ হয়ে আছে। এবার তাই দ্রুত নিয়োগ হবে।
কতজনকে নিয়োগ?
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, "কর্মচারী নেই বলে কাজ বন্ধ হয়ে গেছে। কেন্দ্র তো অর্থ দেবে। কিন্তু তা কাজে লাগাতে হবে। আমি প্রথমদিনই দফতরের সচিবের সঙ্গে কথা বলেছি। আগের সরকার সাড়ে ৬ হাজারের একটি প্রাথমিক তালিকা করে গিয়েছিল। ওই তালিকা থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সেই সঙ্গে, যাঁরা বঞ্চিত, তাঁদেরকেও সুরাহা দেওয়া হবে"।
কবে নিয়োগ?
সাংবাদিকরা প্রশ্ন করেন, পুজোর আগেই কি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে? উত্তরে মন্ত্রী দিলীপ ঘোষের ইঙ্গিত, নিয়োগ হবে দ্রুত। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। বিধানসভার অধিবেশন হবে।
পর্যবেক্ষকরা মনে করছেন, পুজোর আগেই সাড়ে ৬ হাজার নিয়োগ সম্পূর্ণ হবে।