দীর্ঘ প্রায় ৯ বছরেরও বেশি সময়ের পর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে আয়োজিত হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগের পরীক্ষা। অবশেষে ২০২৬ সালে পরীক্ষার্থীদের প্রতীক্ষার অবসান ঘটল। মঙ্গলবার থেকে শুর...
দীর্ঘ প্রায় ৯ বছরেরও বেশি সময়ের পর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে আয়োজিত হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগের পরীক্ষা। অবশেষে ২০২৬ সালে পরীক্ষার্থীদের প্রতীক্ষার অবসান ঘটল। মঙ্গলবার থেকে শুরু হল কাউন্সিলিং-এর প্রক্রিয়া। চলবে বুধবার পর্যন্ত। মঙ্গলবার প্রথম দফায় কাউন্সিলিং হয়েছে বেলা ১১ টা থেকে এবং ওই দিনই অর্থাৎ দ্বিতীয় দফার কাউন্সিলিং হয়েছে বেলা ২ টা ৩০ মিনিট থেকে।
চাকরিহারাদের পাশাপাশি মতুন পরীক্ষার্থীরাও ডাক পেয়েছেন কাউন্সিলিং প্রক্রিয়ায়। তাদের হাতে রেকমেন্ডেশন তুলে দেওয়া হচ্ছে। বছরের পর বছর অপেক্ষা করার পর রেকমেন্ডেশন পেয়ে স্বভবতই খুশির আমেজ পরীক্ষার্থীদের মধ্যে।
তবে এই নিয়োগ নিয়ে বিতর্ক ছিলই, অভিযোগ ছিল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। কারণ যোগ্যচাকরিহারাদের নম্বরের সুবিধা দেওয়ায় প্রতিবাদে রাজপথে নেমেছিল ফ্রেশার্স কেন্ডিডেটরা। তবে আপাতত সব বিতর্ককে সরিয়ে রেখে মঙ্গলবার থেকে চলছে কাউন্সিলিং প্রক্রিয়া। বুধবার ও রেকমেন্ডেশন হাতে পেতে লাইনে দাঁড়ালেন পরীক্ষার্থীরা। মেধার ভিত্তিতে কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন।