সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন! ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে “রক্তহীন ভোট” নিশ্চিত করার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানি...
সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন! ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে “রক্তহীন ভোট” নিশ্চিত করার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন মামলাকারী। মামলা দায়ের ও দ্রুত শুনানির আবেদন।
আবেদনকারীর দাবি, সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে প্রাক ও পরবর্তী সময়ে যে হিংসার ছবি সামনে এসেছে, তা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। পিটিশনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন জেলায় প্রাণহানি, অগ্নিসংযোগ, ভাঙচুর, মহিলাদের উপর নির্যাতন এবং সাধারণ ভোটারদের ভয় দেখানোর মতো একাধিক ঘটনা ঘটেছে। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের নানা প্রান্তে ব্যাপক হিংসার অভিযোগ ওঠে এবং বহু মানুষ ঘরছাড়া হন বলে দাবি করা হয়েছে।
বিষয়টি একসময় পৌঁছে যায় দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দরজায়। স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর এলাকায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। সমস্ত বুথে সিসিটিভি ও বাধ্যতামূলক ভিডিওগ্রাফি। ভোট ও গণনা কেন্দ্রে নিরপেক্ষ নিরাপত্তা বলয়। লিঙ্গ, ধর্ম বা জাতিভিত্তিক হিংসা রোধে বিশেষ সুরক্ষা ব্যবস্থা ও উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ মনিটরিং কমিটি গঠন হয়েছে। আগামী নির্বাচনে যাতে সুষ্ঠু ও নির্ভয়ে ভোটগ্রহণ নিশ্চিত করা যায়, তার জন্যই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে।