নির্প্রবাচনে প্রত্যেকটি বুথে ১০০ শতাংশ নিরাপত্তার দাবিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দায়ের করা জনস্বার্থ মামলায় কমিশন নিরাপত্তার জন্য কি পদক্ষেপ নিয়েছে তা এফিডেভিটের আকারে জমা দিতে হবে আ...
নির্প্রবাচনে প্রত্যেকটি বুথে ১০০ শতাংশ নিরাপত্তার দাবিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দায়ের করা জনস্বার্থ মামলায় কমিশন নিরাপত্তার জন্য কি পদক্ষেপ নিয়েছে তা এফিডেভিটের আকারে জমা দিতে হবে আদালতে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। মামলার পরবর্তী শুনানি এক সপ্তাহ পরে।
আবেদনকারীর আইনজীবী শুক্রবার আদালতে জানান, নির্বাচন কমিশন সমস্ত সিইও -দের নির্দেশ দিয়েছিল নিরাপত্তা সুনিশ্চিত করতে।কমিশন সেই দায়িত্ব পালনে ব্যার্থ হয়েছে। বুথে ১০০ শতাংশ নিরাপত্তা নেই।
কমিশনের তরফের আইনজীবী জানান, আমরা চেষ্টা করছি কোনও এজেন্সিকে নিযুক্ত করতে।এখানে দুটো এজেন্সি রয়েছে। দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সমস্যা হল একবার নির্বাচন ঘোষণা হয়ে গেলে আর নতুন করে টেন্ডার দেওয়া সম্ভব নয়।
এরপরই বিচরপতি নির্দেশ দেন আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি। এর মধ্যে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা এফিডেভিটের আকারে রিপোর্ট জমা দিতে হবে।