স্ত্রীকে মারধর করে খুনের অভিযোগ স্বামী ও সন্তানদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিমতার প্রতাপগড়ে। বৃহস্পতিবার সকালে মৃতার দেহ আটকে রাখেন পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীরা। প্রকৃত তদন্ত ও ময়নাতদন্তের দাবি তো...
স্ত্রীকে মারধর করে খুনের অভিযোগ স্বামী ও সন্তানদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিমতার প্রতাপগড়ে। বৃহস্পতিবার সকালে মৃতার দেহ আটকে রাখেন পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীরা। প্রকৃত তদন্ত ও ময়নাতদন্তের দাবি তোলেন তাঁরা। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে আটক করেছে নিমতা থানার পুলিস।
পরিবারের দাবি, মৃতা মন্দিরা ব্যানার্জিকে (৪৪) মারধর করত তাঁর স্বামী সুজয় ব্যানার্জি ও তাঁর দুই মেয়ে। বুধবার দুপুরে বাপের বাড়িতে ফোন করে মন্দিরা জানান তাঁর রক্ত বমি হচ্ছে। এরপরে তাঁরা মন্দিরা দেবীকে শিয়ালদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরিবারের সদস্যের অভিযোগ, মন্দিরাকে মারধর করে মেরে ফেলেছে তাঁর স্বামী ও দুই মেয়ে। দেহ ময়নাতদন্তের জন্য এই মূহুর্তে নিমতা থানার দারস্থ হয়েছে পরিবার। ঘটনার বিচার চায় তারা।
উল্লেখ্য, ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় কাউন্সিলর ও নিমতা থানার পুলিস। ঘটনার তদন্তের আশ্বাস দেয় পুলিস।