খাস কলকাতায় গাড়িতেই মাদক খাইয়ে শ্লীলতাহানি! অভিযোগ, জোর করে তরুণীকে গাড়িতে তুলে শ্লীলতাহানি করা হয়। পরে ময়দানে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যান অভিযুক্ত। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু ...
খাস কলকাতায় গাড়িতেই মাদক খাইয়ে শ্লীলতাহানি! অভিযোগ, জোর করে তরুণীকে গাড়িতে তুলে শ্লীলতাহানি করা হয়। পরে ময়দানে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যান অভিযুক্ত। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।
জানা গিয়েছে, শুক্রবার রাত ৯ টায় এক তরুণী গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন ইএম বাইপাসে। অভিযোগ, সেই সময় তরুণীর পূর্ব পরিচিত তিনজন গাড়িতে জোর করে তুলে নিয়ে যায় তরুণীকে। অভিযোগ, মাদক খাইয়ে শারীরিক নির্যাতন চালানো হয় ওই মহিলার উপর। পরে ময়দান এলাকায় পড়ে নামিয়ে দেওয়া হয় ওই তরুণীকে। তারপর অভিযোগ দায়ের করা হয়েছে প্রগতি ময়দান থানায়।
বর্তমানে, এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা তরুণী। প্রগতি ময়দান থানার পুলিস হাসপাতালে গিয়ে তরুণীর গোপন বয়ান নিয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে। সেই সঙ্গে ঘটনায় জড়িত অভিযুক্ত যুবকদের খোঁজ শুরু করেছে পুলিস।