গুড ফ্রাইডে দিনটি পৃথিবীর খ্রিষ্টান ধর্মালম্বীরা অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সঙ্গে পালন করেন। কথা হচ্ছে গুড ফ্রাইডে দিনটা কেন পালিত হয়? জানতে হলে পিছনের ইতিহাস একটু পর্যালোচনা করা দরকার। আজ থেকে প্রা...
গুড ফ্রাইডে দিনটি পৃথিবীর খ্রিষ্টান ধর্মালম্বীরা অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সঙ্গে পালন করেন। কথা হচ্ছে গুড ফ্রাইডে দিনটা কেন পালিত হয়? জানতে হলে পিছনের ইতিহাস একটু পর্যালোচনা করা দরকার।
আজ থেকে প্রায় ২০০০ হাজার বছর আগে ইজরায়েলী কর্মপ্রবাহে একটা ব্যতিক্রম চোখে পড়ে। প্রকৃতপক্ষে যীশুকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল আমরা সকলেই জানি। প্রভু যীশুকে যেদিন হত্যা করা হয়েছিল, সেই দিনটাকেই গুড ফ্রাইডে হিসাবে পালন করা হয়। তবে কেন পালন করা হয়?এটা জানার আগে যীশুকে কেন ক্রুশবিদ্ধ করা হয়েছিল, সেই বেদনাময় করুণ ইতিহাসটা জানা দরকার।
সেইসময় যীশু যখন জেরুজালেম শহরে আসেন তখন ওখানকার রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত বেদনাময় ছিল। ইহুদীরা সদ্য মিশর থেকে অব্যাহতি পেয়ে স্বাধীন হয়েছে। এদিকে যীশুর জনপ্রিয়তা, ভক্তবৃন্দের আনন্দ উচ্ছ্বাসে রোমান শাসকের ভাল লাগে না। ইহুদীরা ভাবে, যীশু মনে হয় ইহুদীদের রাজা ভাবছেন। এবং তাদের মন্দিরগুলো ভেঙে ফেলার আদেশ দিয়েছেন তাঁর শিষ্যদের।
প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ ভাবলেন, যীশুকে কঠোর শাস্তি প্রদান করতে হবে। এরপর যীশুকে বন্দী করা হয়। বন্দীথাকাকালীন যীশুর বিচার শুরু হয়। বিচারে যীশুকে যা যা প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয় না বিচার পক্ষ। অবশেষে যীশুকে ক্রুশবিদ্ধ করার আদেশ দেওয়া হয়। যীশুকে যেদিন ক্রুশবিদ্ধ করা হয় সেইদিনটা ছিল শুক্রবার। যীশু সেই ক্রুশবিদ্ধে মৃত্যুবরণ করেন।
ক্রুশবিদ্ধের কাঠ পর্যন্ত তাঁকেই বহন করে আনতে হয়েছিল। যেদিন ক্রুশবিদ্ধ হন যীশু- সেদিন তারিখটা ছিল ৩৩ খ্রিস্টাব্দ। আবার অন্যমতে স্যার আইজ্যাক নিউটন অংক কষে বলেন- ঘটনাটা ঘটেছিলা 34 খ্রিষ্টাব্দে। যাই হোক গুড ফ্রাইডে দিনটি অত্যন্ত ভক্তির সঙ্গে খ্রিষ্টানরা পালন করেন।