ভারত-পাকিস্তানের সংঘাতের আবহে স্থগিত রাখা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। নেপথ্যে পাক হামলার আশঙ্কা। গত ৮ মে ধরমশালায় দিল্লি এবং পঞ্জাবের ম্যাচের সময় ব্ল্যাকআউট করে দেওয়া হয় ধরমশালা। তারপরেই ম্যাচটি বা...
ভারত-পাকিস্তানের সংঘাতের আবহে স্থগিত রাখা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। নেপথ্যে পাক হামলার আশঙ্কা। গত ৮ মে ধরমশালায় দিল্লি এবং পঞ্জাবের ম্যাচের সময় ব্ল্যাকআউট করে দেওয়া হয় ধরমশালা। তারপরেই ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে গোটা টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় গর্ভনিং কাউন্সিল! দ্বিতীয় দফার আইপিএল কবে শুরু হতে পারে সে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এই আবহে ঘোষিত হল আইপিএলের দ্বিতীয় দফার সময়সূচি। আগামী ১৭ মে থেকে ফের শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সোমবার রাতে এমনই জানান হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। তবে বোর্ডের তরফে যে ক্রীড়াসূচি দেওয়া হয়েছে সেখানে ভেন্যু শহরগুলির মধ্যে নাম নেই ইডেন গার্ডেন্সের। তাহলে কি ফাইনাল ম্যাচ কলকাতায় হবে না? উঠছে প্রশ্ন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে দ্বিতীয় দফার যে সসময়সূচি দেওয়া হয়েছে সেখানে মোট ৬ টি শহরে ম্যাচ হওয়ার কথা বলা হয়েছে। যার মধ্যে বেঙ্গালুরু, দিল্লি, মুম্বই, আমেদাবাদ, জয়পুর এবং লখনউ। নাম নেই ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সের। অথচ ১৮ তম আইপিএলের আগের সূচিতে ফাইনাল এবং কোয়ালিফায়ার ম্যাচ ইডেনে হওয়ার কথা ছিল। তবে ফাইনাল ম্যাচ কোথায় হতে পারে সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। এখন দেখার বিষয় পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৭ তারিখ থেকে দ্বিতীয় দফার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে। তবে যে ফাইনাল ম্যাচ ২৫ মে হওয়ার কথা ছিল সেই তারিখ বদলে আগামী ৩ জুন হবে। সেই সঙ্গে প্রথম কোয়ালিফায়ার আগামী ২৯ মে এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন অনুষ্ঠিত হবে বলেই জানা গিয়েছে। পাশাপাশি, দ্বিতীয় দফার প্রথম ম্যাচে আরসিবি বনাম কেকেআর মুখোমুখি হবে বলেই সূত্রের খবর। ম্যাচটি অনুঠিত হবে বেঙ্গালুরুর ঘরের মাঠে।