প্যারিস অলিম্পিক ২০২৪ খুব বেশি দূরে নেই। আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে এই মেগা ইভেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু\'দিনের রাশিয়া সফরে মোদী ও পুতিনের গভীর বন্ধুত্ব দেখছে বিশ্ব। মোদীকে ইতিমধ্যে...
প্যারিস অলিম্পিক ২০২৪ খুব বেশি দূরে নেই। আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে এই মেগা ইভেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু\'দিনের রাশিয়া সফরে মোদী ও পুতিনের গভীর বন্ধুত্ব দেখছে বিশ্ব। মোদীকে ইতিমধ্যেই \'পরম মিত্র\'বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। আজ, মঙ্গলবার মস্কোতে অনাবাসী ভারতীয়দের মঞ্চেও ভারত-রাশিয়া প্রগাঢ় বন্ধুত্বের বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী।
এদিন মস্কোতে অনাবাসী ভারতীয়দের মঞ্চে ভাষণে মোদী বললেন, \'আজ দেশ আত্মবিশ্বাসে ভরপুর। এটাই ভারতের সবচেয়ে বড় পুঁজি। আপনারা T20 বিশ্বকাপ জয় দেখেছেন। আমার বিশ্বাস, আপনারও ভারতীয় দলের ওই জয়কে উদযাপন করেছেন। বিশ্বকাপ জেতার আসল গল্প জয়ের যাত্রাও। আজকের যুব ভারত শেষ বল ও শেষ মুহূর্ত পর্যন্ত হার মানে না।\'
এরপরেই প্যারিস অলিম্পিক নিয়ে মোদী জানালেন, প্যারিস অলিম্পিকে দুর্দান্ত টিম পাঠাচ্ছে ভারত। প্রধানমন্ত্রীর কথায়,\'এই ভাবনা শুধু ক্রিকেটেই সীমিত নেই, অন্যান্য খেলাতেও দেখা যাচ্ছে। গত কয়েক বছরে আন্তর্জাতিক টুর্নামেন্টে আমাদের অ্যাথেলিটরা ঐতিহাসিক পারফর্ম্যান্স করেছেন। এবারও দুর্দান্ত পারফর্ম্যান্স করবে। আপনারা দেখবেন গোটা দল, সব অ্যাথেলিট কত ভাল পারফর্ম্যান্স করবে। ভারতের যুবশক্তির এই আত্মবিশ্বাসই ভারতের আসল পুঁজি। এই যুবশক্তিই একুশ শতকে ভারতকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।\'