বাংলাদেশি সন্দেহে ব্যাঙ্গালোর থেকে পুলিসের হাতে আটক ১৮ জন। মঙ্গলবার তাদের নিয়ে আসা হয় হাওড়া স্টেশনে। এদিন ডাউন ব্যাঙ্গালোর হাওড়া দুরন্ত এক্সপ্রেসে পুলিসের ঘেরাটোপে এদের নিয়ে আসা হয়। এই ১৮ জনের...
বাংলাদেশি সন্দেহে ব্যাঙ্গালোর থেকে পুলিসের হাতে আটক ১৮ জন। মঙ্গলবার তাদের নিয়ে আসা হয় হাওড়া স্টেশনে। এদিন ডাউন ব্যাঙ্গালোর হাওড়া দুরন্ত এক্সপ্রেসে পুলিসের ঘেরাটোপে এদের নিয়ে আসা হয়। এই ১৮ জনের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে।
পুলিস সূত্রের খবর এই ১৮ জন পরিযায়ী শ্রমিক হিসেবে ব্যঙ্গালোরে কাজ করতে গিয়েছিলেন । সেখানেই দীর্ঘদিন ধরে থাকতেন তারা। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিস খোঁজখবর নিতে থাকে। এরপর তাদের কাছে কাগজপত্র দেখতে চাইলে তারা কাগজপত্র দেখাতে পারে না পুলিসকে। এরপরই পুলিস এই ১৮ জনকে আটক করে।
আটক হওয়া এই ১৮ জনকে কোথায় নিয়ে যাওয়া হবে বা কোথায় রাখা হবে তা নিয়ে মুখ খুলতে চাইনি পুলিস আধিকারীক। তবে কি তাদের পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে ? সে ব্যপারেও মুখে কুলুপ এঁটেছেন তদন্তকারী পুলিস আধিকারীক।