নতুন বছরের শুরুতেই নতুন ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন| গত বছরের মতো এইবছরও রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা বাড়ল গোটা রাজ্যে| যেখানে কমিশন বলছে জেন্ডার রেশিও ৯৬৯ জন। তারপরেও ২০২৪ সালের মতোই এই রা...
নতুন বছরের শুরুতেই নতুন ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন| গত বছরের মতো এইবছরও রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা বাড়ল গোটা রাজ্যে| যেখানে কমিশন বলছে জেন্ডার রেশিও ৯৬৯ জন। তারপরেও ২০২৪ সালের মতোই এই রাজ্যে বাড়লো মহিলা ভোটারের সংখ্যা| এক নজরে দেখে নিন রাজ্যে এবার কত বাড়লো ভোটারের সংখ্যা|
এবার রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭,৬৩,৯৬,১৬৫| যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩,৮৭,৯৩,৭৪৩ জন আর মহিলা ভোটারের সংখ্যা ৩,৭৬,০০,৬১১। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৮১১| এই বছর ভোটারের সংখ্যা বেড়েছে ১০,৭৮,১১৯ জন এবং বিভিন্ন কারণে বাদ গিয়েছেন ৬,৯৬,৬৭০ জন| পাশাপাশি, সার্ভিস ভোটারের সংখ্যা ১,১০,৩০৬ জন|
এ বছর ভোটার বাড়লো রাজ্যে ৩,৮১,৪৪৯ জন| যার মধ্যে পুরুষ ভোটার বাড়লো ১,৭৯,৭৪০ জন। তার মধ্যে মহিলা ভোটার বাড়লো ২,০১,৬৮৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার বাড়লো 25 জন| এইবছর মোট ৩,৮১,৯৮১ জনের নাম নতুন নথিভুক্ত হয়েছে| প্রকাশিত এই ভোটার তালিকার মধ্যে মৃত ভোটারের সংখ্যা ৪,০০,৯০২ জন। এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন ২,৪৬,৬৩৮ জন এবং সংশোধন করেছেন ৯,১৩০ জন| এই বছর ১৮ থেকে ১৯ বছরের ভোটার ০.৭৮ শতাংশ বা ৫,৯৫,৮৯১ জন বাড়লো গোটা রাজ্যে|