আজ প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। আপাতত অফলাইনে তালিকা প্রকাশিত হয়েছে। জেলায়-জেলায় পৌঁছে গিয়েছে সেই ভোটার তালিকা। শনিবার সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন। সব পদ্ধতি মেনেই নাম বাদ দেওয়া হয়...
আজ প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। আপাতত অফলাইনে তালিকা প্রকাশিত হয়েছে। জেলায়-জেলায় পৌঁছে গিয়েছে সেই ভোটার তালিকা। শনিবার সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন। সব পদ্ধতি মেনেই নাম বাদ দেওয়া হয়েছে বললেন সিইও।
রাজ্যে ৫৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমাই পড়েনি! বিস্ফোরক তথ্য সিইও মনোজ আগরওয়ালের। ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৯৪ জনের নাম রয়েছে চূড়ান্ত তালিকায়। চূড়ান্ত তালিকায় এখনও ৬৩ লক্ষের নাম বাদ। ৬০ লক্ষের বেশি নাম বিচারধীন। যাঁদের নাম বাদ পড়েছে তাঁরা আবেদন করতে পারেন। স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬। নতুন ভোটার ১ লক্ষ ৮২ হাজার ৩৬', জানাল কমিশন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, পাঁচ লক্ষের বেশি সরকারি কর্মী SIR-এর সঙ্গে যুক্ত ছিলেন। ৫৮ লক্ষের বেশই এনুমারেশন ফর্ম জমা পড়েনি। ৮০ হাজারের বেশি বুথের তালিকা দেওয়া হয়েছে। সব পদ্ধতি মেনেই নাম বাদ গেছে। নাম বাদ গেলে চ্যালেঞ্জ করতে পারেন। এত বড় কাজে কিছু ভুল হতে পারে। ইচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি।