জানা গিয়েছে, । গত মঙ্গলবার, । এরপর গতকাল রাতেই, কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি হয়। যদিও, ভোটের পর সমস্যা সমাধানের আশ্বাস, তৃণমূলের। তৃণমূলের শ্রমিক নেতাদের অভিযোগের কাঠগড়ায় তুলেছে বিজেপি। এদিকে, তোতাপাড়া...
খবরের শিরোনামে একাধিকবার জায়গা করে নিয়েছে উত্তরবঙ্গের চা বাগান ইস্যু। এবার লোকসভা নির্বাচনের মাঝেই বন্ধ হয়ে গেল আরও একটি চা বাগান। আন্তর্জাতিক মে দিবসের দিনই মাথায় হাত জলপাইগুড়ি বানারহাটের তোতাপাড়া চা বাগানের শ্রমিকদের। জানা গেছে, দীর্ঘদিন ধরে পাওনাগণ্ডা ঘিরে শ্রমিক অসন্তোষ চলছিল। যার জেরে, মে দিবসের দিনই কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি হয় তোতাপাড়া চা বাগানে। ঘটনায় তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন চা শ্রমিকেরা।
জানা গিয়েছে, পিএফ, গ্র্যাচুইটির পাশাপাশি ৩ কিস্তির মজুরি বকেয়া আছে। গত মঙ্গলবার, চা শ্রমিকদের বকেয়া মজুরির এক কিস্তি মিটিয়ে দেওয়া হয়। এরপর গতকাল রাতেই, কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি হয়। যদিও, ভোটের পর সমস্যা সমাধানের আশ্বাস, তৃণমূলের। তৃণমূলের শ্রমিক নেতাদের অভিযোগের কাঠগড়ায় তুলেছে বিজেপি। এদিকে, তোতাপাড়া চা বাগান বন্ধ হওয়ার জেরে বিপাকে পড়েছেন ৮৩০ জন স্থায়ী চা শ্রমিক। আগামিদিনে পেট চালাতে নতুন কী করবেন, সেই চিন্তায় চা শ্রমিকেরা। এখন, লোকসভা ভোট সম্পন্ন হওয়ার আগে চা বাগান শ্রমিকদের ভাগ্য সহায় হয় কিনা, সেইদিকেই তাকিয়ে রাজ্যের সাধারণ মানুষ।