একটা রাজ্য আলাদা আলাদা ভাবে উপনির্বাচনের পরিকল্পনা নিয়ে আপত্তি জানাল তৃণমূল। আপত্তি জানিয়ে ১০ টি বিধান সভার উপনির্বাচন একসঙ্গে করার দাবি জানাল তৃণমূল কংগ্রেস। জাতীয় নির্বাচন কমিশনকে শুধুমাত্র ৪ টি ব...
একটা রাজ্য আলাদা আলাদা ভাবে উপনির্বাচনের পরিকল্পনা নিয়ে আপত্তি জানাল তৃণমূল। আপত্তি জানিয়ে ১০ টি বিধান সভার উপনির্বাচন একসঙ্গে করার দাবি জানাল তৃণমূল কংগ্রেস। জাতীয় নির্বাচন কমিশনকে শুধুমাত্র ৪ টি বিধানসভায় উপনির্বাচন করার সিদ্ধান্ত কে পূর্নবিবেচনা করার দাবি জানাল রাজ্যের শাসক দল।
লোকসভা ভোটের কারনে রাজ্যে ১০টি বিধানসভা আসন ফাঁকা হয়েছে। কোথাও আগে থেকেই ছিল ফাঁকা , কিংবা কোথাও বিধায়করা, সাংসদ হওয়ার দৌড়ে পা মিলিয়েছিলেন। ফলে সব মিলিয়ে মোট ১০টি বিধানসভা আসন ফাঁকা হয়েছে। সেইমত ওই আসনগুলির ৪টি আসনে উপনির্বাচনের ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। যদিও এর পাল্টা জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলো তৃণমূল। তৃণমূলের দাবি, রাজ্যের ৪টি নয় বাকি ৬টি আসনেও একই সঙ্গে উপনির্বাচন গ্রহণ করুক। এবং জাতীয় কমিশনের এই নির্দেশকে পুনর্বিবেচনা করার আবেদন জানালো তৃণমূল।