উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছে সরকার। যেখানে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কাজ স্থান পেয়েছে। নির্বাচনের প্রচারে সেই উন্নয়নের পাঁচালিকে হাতিয়ার করেছে তৃণমূল কংগেস। এবার তার পাল...
উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছে সরকার। যেখানে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কাজ স্থান পেয়েছে। নির্বাচনের প্রচারে সেই উন্নয়নের পাঁচালিকে হাতিয়ার করেছে তৃণমূল কংগেস। এবার তার পাল্টা কর্মসূচি নিল বিজেপি। বার বার শাসক শিবির বিজেপির রিপোর্ট কার্ড দাবি করে। এবার বিধানসভা নির্বাচনের আগে, গেরুয়া শিবিরের পরিকল্পনা কিছুটা ভিন্ন। নিজেদের রিপোর্ট কার্ড নয়, বরং ভোটমুখী বাংলায় মমতা জমানার একগুচ্ছ সমস্যা, অবনতি, অবক্ষয়ের কথা তুলে ধরছে গেরুয়া শিবির।প্রকাশ করা হচ্ছে চার্জশিট। সূত্রের খবর, বিশেষজ্ঞ দল তৈরি করেছে ওই চার্জশিট। শনিবার চার্জশিট পেশ করবেন খোদ অমিত শাহ।
শুক্রবার রাতে কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের সব বিধানসভা ভিত্তিক রিপোর্ট নিয়ে তৈরি হয়েছে চার্জশিট। ২০১১ সালে তৃনমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে বাংলায় রাজ্যে শিক্ষা থেকে স্বাস্থ্য সর্বত্র দুর্নীতি, বঙ্গ বিজেপি নেতারা বারবার এই অভিযোগ তুলেছেন গত কয়েক বছরে। এবার সেই সমস্ত অভিযোগ,মানুষের সমস্যা চার্জশিট আকারে প্রকাশ করবে বিজেপি। বিজেপি সূত্রে খবর, চার্জশিটে সরাসরি নাম থাকবে মমতা-অভিষেকেরও। প্রথম পাতায় অশান্ত পশ্চিমবঙ্গের ছবির পাশাপাশি মমতা ব্যানার্জির ছবি থাকছে বলেই সূত্রের খবর। চার্জশিটে তৃণমূল আমলের দুর্নীতি এবং কেলেঙ্কারি,
প্রশাসনিক নৈরাজ্য
আইনশৃঙ্খলার অবনতি
নারী নিরাপত্তাহীনতা
গণতন্ত্রের উপরে হামলা
শিল্পের ধ্বংসস্তূপ পশ্চিমবঙ্গ
শিক্ষার সর্বনাশ
স্বাস্থ্যের সঙ্কট
কৃষকের দুর্দশা
বঙ্গ সংস্কৃতির ধ্বংস
উত্তরবঙ্গের বঞ্চনা
চা বাগান শ্রমিকদের বঞ্চনা
কলকাতার বেহাল অবস্থা
রাঢ়বঙ্গজুড়ে সিন্ডিকেট রাজ
এই সব ইস্যু স্থান পাচ্ছে। প্রকাশের পর বাড়ি বাড়ি এই চার্জশিট নিয়ে প্রচার চালাবে বঙ্গ বিজেপি। এপ্রিলের প্রথম সপ্তাহেই সংকল্প পত্র প্রকাশ করবে বিজেপি এমনটাই বিজেপি সূত্রে খবর ।