সামনেই বঙ্গে বিধানসভা নির্বাচন! তার আগে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ভোটের মুখে রামপুরহাটে নিকাশি নালা পাইপের মধ্যে উদ্ধার তাজা বোমা। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে...
সামনেই বঙ্গে বিধানসভা নির্বাচন! তার আগে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ভোটের মুখে রামপুরহাটে নিকাশি নালা পাইপের মধ্যে উদ্ধার তাজা বোমা। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, শনিবার গোপন সুত্রে খবর পেয়ে রামপুরহাট থানার কাবিলপুর গ্রাম সংলগ্ন নিকাশি নালা ভিতর থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা গুলি উদ্ধার হয়। পরে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য। ইতিমধ্যে, ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিস।
রামপুরহাটের পর তারাপীঠ থানার পুলিসও উদ্ধার করল বোমা। গতকাল অর্থাৎ শনিবার রাতে পুলিস গোপন সূত্রে খবর পেয়ে বুধিগ্রামে মাঠের ধারে একটি ব্যাগ দেখতে পায়। তারপর তল্লাশি চালিয়ে দেখা যায় ব্যাগের মধ্যে বেশ কিছু বোমা মজুত আছে। তড়িঘড়ি বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয় করার জন্য। তবে এভাবে ব্যাগবন্দী করে কে বা কারা বোমা রেখে গেল, তার ঘটনার তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিস।