নিজের সার্ভিস রিভলভার ব্যবহার করে আত্মঘাতী হলেন এক বিএসএফ ইন্সপেক্টর। তিনি নিজেই নিজের মাথায় গুলি করেন বলে জানা গিয়েছে পুলিস সূত্রে। তবে ঠিক কী কারণে এত বড় সিদ্ধান্ত নিলেন ওই ওই বিএসএফ আধিকারিক তা এখন...
নিজের সার্ভিস রিভলভার ব্যবহার করে আত্মঘাতী হলেন এক বিএসএফ ইন্সপেক্টর। তিনি নিজেই নিজের মাথায় গুলি করেন বলে জানা গিয়েছে পুলিস সূত্রে। তবে ঠিক কী কারণে এত বড় সিদ্ধান্ত নিলেন ওই ওই বিএসএফ আধিকারিক তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছি পুলিস। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
জানা যাচ্ছে, মৃত ওই বিএসএফ আধিকারিকের নাম রাকেশ শর্মা। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার জলঘর গ্রাম পঞ্চায়েতের গোপিনগর বিওপিতে। আত্মহত্যার কারণ নিয়ে জল্পনা থাকলেও ওই জওয়ান বিগত বেশ কয়েকদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেই কারণেই নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন তিনি।
তবে এই বিষয়ে বিএসএফ কর্তৃপক্ষের তরফে কোন তথ্য এখনও পাওয়া যায়নি। নেপথ্যে আরও বড় কোন রহস্য রয়েছে কিনা, তাও খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিস। মৃতদেহ উদ্ধারের পরেই তা জলঘর বিওপি থেকে বালুরঘাটে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস। যোগাযোগ করা হয়েছে মৃতের পরিবারের সঙ্গেও। তাঁদের জিজ্ঞাসাবাদবাদ করে আত্মহত্যার কিনারা খোঁজার চেষ্টা করছে পুলিস।