বছর ঘুরলেই রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। আর তার আগেই রাজ্য নতুন দুই কেন্দ্রীয় মন্ত্রী পেতে চলেছে বলে গুঞ্জন উঠতে শুরু করছে। তবে কারা হতে চলেছেন সেই দুই কেন্দ্রীয় মন্ত্রী? সূত্রের খবর, রানাঘাটের ...
বছর ঘুরলেই রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। আর তার আগেই রাজ্য নতুন দুই কেন্দ্রীয় মন্ত্রী পেতে চলেছে বলে গুঞ্জন উঠতে শুরু করছে। তবে কারা হতে চলেছেন সেই দুই কেন্দ্রীয় মন্ত্রী? সূত্রের খবর, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং রাঢ়বঙ্গ থেকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-কে বেছে নিতে চলেছে কেন্দ্রের মোদী সরকার।
নতুন বছর শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণে সম্ভাবনা রয়েছে। এবার সেই লক্ষ্যেই রাজ্য থেকে দুই সাংসদের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা। যদিও এই বিষয়ে এখনও সিলমোহর দেয়নি কেন্দ্র সরকার। সম্প্রতি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল রাজ্য-রাজনীতিতে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে আর কাঁটাতার রাখবে না বলে বেফাঁস মন্তব্য করেছিলেন তিনি। যার জেরে কিছুটা অস্বস্তিতে পড়তে বঙ্গ বিজেপিকে।
অন্যদিকে বিষ্ণুপুরের সাংসদকে এলাকায় দেখা যায়না বলেও অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগে কান দিতে রাজি নয় বিজেপি নেতা সৌমিত্র খাঁ। এবার এই আবহে এই দুই সাংসদের কেন্দ্রীয় পদ পাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। আগত জানুয়ারি মাসে মন্ত্রিসভার সম্প্রসারণ হলে সত্যিই এই দুই সাংসদের ঠাঁই হয় কিনা, সেদিকেই নজর থাকবে রাজ্যবাসীর।