কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। জানা গিয়েছে, মৃতের নাম নগেন্দ্র সিং(৫৬)। সিআরপি এফের ২১৫ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন বিহারের জামুইয়ে। জানা...
কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। জানা গিয়েছে, মৃতের নাম নগেন্দ্র সিং(৫৬)। সিআরপি এফের ২১৫ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন বিহারের জামুইয়ে।
জানা গিয়েছে, গত রবিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলায় ডিউটিতে আসেন। ওই দিনই সন্ধ্যায় পিঠে ব্যাথা অনুভব করায় সহকর্মীরা তাকে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায় রাত ৯টার নাগাদ। হাসপাতালে চিকিৎসা চলাকালীন রাত ১০.৩০ টায় মৃত্যু হয় তাঁর। মৃতের বাড়ি বিহারের বৈশালী জেলার সরাই থানার কাউয়ামোহন এলাকায়।
ইতিমধ্যে পরিবারের সদস্যদের দুঃসংবাদ পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হল? শরীর খারাপ হয়ে মৃত্যু নাকি বিশেষ কোনও কারণ আছে? সেই প্রশ্ন উঠেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিস নগেন্দ্রর দেহ ময়না তদন্তে পাঠিয়েছে। তার পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।