ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। মালদহের সামসি গ্রামীণ হাসপাতালে মদ্যপ অবস্থায় ডিউটিতে থাকা চিকিৎসকের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। শ্বাসকষ্টে ভোগা দেড় বছরের এক শিশুকে ভুল ওষুধ দেও...
ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। মালদহের সামসি গ্রামীণ হাসপাতালে মদ্যপ অবস্থায় ডিউটিতে থাকা চিকিৎসকের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। শ্বাসকষ্টে ভোগা দেড় বছরের এক শিশুকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ ওঠে। শুক্রবার মধ্যরাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার সামসি গ্রামীণ হাসপাতালে।
জানা গিয়েছে, মালদহের সামসি কান্ডারন এলাকার বাসিন্দা কানু কর্মকারের মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আচমকা শ্বাসকষ্ট শুরু হওয়ায় তড়িঘড়ি শিশুটিকে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেই সময় সামসি গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাহুল মণ্ডল নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ঠিকমতো শারীরিক পরীক্ষা না করেই শিশুকে ভুল ওষুধ দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। শ্বাসকষ্টের ওষুধের বদলে তাকে ওয়ারিশ দেওয়া হয়।
পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে সন্দেহ ঘনীভূত হয়। বিষয়টি জানাজানি হতেই হাসপাতালে উত্তেজনা ছড়ায়। পরিবারের সদস্যরা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তোলেন। পরবর্তীতে ওই শিশুটিকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন অবস্থায়।