রাজ্যে ক্ষমতার পট পরিবর্তন হতেই ঘুম উড়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই অনুপ্রবেশ ও দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্সের' নীতির বার্তা দিয়েছেন। এই অবস্থায় পিঠ বা...
রাজ্যে ক্ষমতার পট পরিবর্তন হতেই ঘুম উড়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই অনুপ্রবেশ ও দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্সের' নীতির বার্তা দিয়েছেন। এই অবস্থায় পিঠ বাঁচাতে ভারত-বাংলাদেশ সীমান্তে জড়ো হচ্ছেন কয়েক-শো বাংলাদেশি অনুপ্রবেশকারী। উদ্দেশ্য যেকোন উপায়ে ভারত ছেড়ে বাংলাদেশের মাটিতে পা রাখা।
জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে বুধবার সকাল থেকেই ভিড় করেছেন বহু অনুপ্রবেশকারী। নতুন করে ২৫০ জনেরও বেশি বাংলাদেশি সীমান্তে এসে জড়ো হয়েছেন। এর আগেও এই সীমান্তে বহু অনুপ্রবেশকারী ভিড় করেছিলেন। তাঁদের একাংশকে ইতিমধ্যেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি সূত্রের। তবে বাকি ৪৫০ জনকে তিনটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। এমতাবস্থায় ওই সীমান্তে ভিড় বাড়লে হোল্ডিং সেন্টার আরও বাড়ানো হবে খবর প্রশাসন সূত্রে।
জানা যাচ্ছে, সীমান্তের সামনে অনুপ্রবেশকারীদের বিশেষ নজরে রেখেছে বিএসএফ। পাশাপাশি রাজ্য প্রশাসনের তৎপরতাও রয়েছে সেখানে। পুলিস সূত্রে খবর, অনুপ্রবেশকারীদের থেকে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই প্রক্রিয়া শেষ হলে তবেই হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে তাঁদের। এরপর নির্দিষ্ট পদ্ধতি মেনে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করবে প্রসাশন।