চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিচারাধীন তালিকায় গোটা গ্রামবাসীর নাম! ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মালদহের চাঁচলের বিরস্তল এলাকায়। গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে স্থানীয় BLO র বাড়ি ঘেরাও করে ব...
চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিচারাধীন তালিকায় গোটা গ্রামবাসীর নাম! ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মালদহের চাঁচলের বিরস্তল এলাকায়। গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে স্থানীয় BLO র বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। গোটা ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে।
মালদহের চাঁচল ১ নং ব্লকের বিরস্থল এলাকার 246 নম্বর বুথের ঘটনা। ওই বুথের সংশ্লিষ্ট BLO মোস্তাফিজুর রহমান। তাঁর বাড়ি ঘেরাও করে রাখেন গ্রামবাসীরা। শুধু তাই নয়, বিচারাধীন তালিকায় নাম রয়েছে BLO মুস্তাফিজুর রহমানেরও। এলাকার প্রায় ১০৮ জন গ্রামবাসীর নাম বিচারাধীন তালিকায়।
গ্রামবাসীর অভিযোগ, শুনানি নোটিশ আসার পরেই সমস্ত তথ্য দিয়েছি। কিন্তু তারপরও আমাদের নাম বিচারাধীন তালিকায়। আমরা রীতিমতো হয়রানির শিকার হচ্ছি। বিক্ষোভের জেরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীরা BLO-র বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং তাঁকে বাড়ি থেকে বেরোতে দেননি বলে অভিযোগ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।