আজ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যা নিয়ে উত্তাল গোটা রাজ্য-রাজনীতি। নিরাপত্তার কথা মাথায় রেখে জেলায় জেলায় চলছে পুলিসি তৎপরতা। এই আবহে বিশেষ দায়িত্ব পেলেন চার আইপিএস অফিসার।...
আজ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যা নিয়ে উত্তাল গোটা রাজ্য-রাজনীতি। নিরাপত্তার কথা মাথায় রেখে জেলায় জেলায় চলছে পুলিসি তৎপরতা। এই আবহে বিশেষ দায়িত্ব পেলেন চার আইপিএস অফিসার।
ইতিমধ্যই রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর নজর রাখতে চার আইপিএস অফিসারকে পাঠানো হল রাজ্যের চার জেলায়। শ্রী অজয় নন্দকে সামলাতে হবে মালদহ জেলার CIF ফোর্স এর দায়িত্ব। গৌরব শর্মাকে সামলাতে হবে কৃষ্ণনগরের STF এর দায়িত্ব। রশিদ মুনির খানকে মুর্শিদাবাদ জেলার লোকাল অফিসার এবং দুই সেকশনের রাফ নিয়ে কাজ করতে হবে। কোচবিহারে সুনীল কুমার যাদবকে দেওয়া হবে সেকেন্ড ব্যাটেলিয়ান ফোর্স। ভোটমুখী বাংলায় মালদহ, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, কোচবিহার-এ চলবে বিশেষ নজরদারি।
পুলিসের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এসআইআর তালিকা প্রকাশকে কেন্দ্র করে কোথাও অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে, এমন আশঙ্কার জেরেই এই পদক্ষেপ। নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট আধিকারিকদের আজ দুপুর দু’টার মধ্যেই নির্দিষ্ট জেলায় পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকি শুরু করতে বলা হয়েছে।