হাওড়া প্রোমোটার খুনে কেটে গিয়েছে তিনদিন! এখনও অধরা দুই মূল অভিযুক্ত। এই ঘটনার তদন্তভার ইতিমধ্যে সিআইডি নিয়েছে। আজ, শনিবার প্রোমোটার খুনের ঘটনায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কয়েক র...
হাওড়া প্রোমোটার খুনে কেটে গিয়েছে তিনদিন! এখনও অধরা দুই মূল অভিযুক্ত। এই ঘটনার তদন্তভার ইতিমধ্যে সিআইডি নিয়েছে। আজ, শনিবার প্রোমোটার খুনের ঘটনায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কয়েক রাউন্ড কার্তুজ। ধৃত ওয়াকিলের দাদার কারখানার শৌচালয়ের জলের ট্যাংকে রাখা হয়েছিল আগ্নেয়াস্ত্র। ওই আগ্নেয়াস্ত্র দিয়েই পিলখানায় প্রোমোটার সৌফিককে খুন করা হয়েছে বলে খবর।
এরই মধ্যে হাওড়া পিলখানা খুনে গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতের নাম মহাম্মদ আসলাম। মেটিয়াবুরুজ থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিস সূত্রে খবর, মহাম্মদ ওয়াকিল এর বাড়িতে আগে এসে জলের ট্যাঙ্কে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখে, মূল অভিযুক্ত হানুর এবং রোহিত বাস ধরে চলে যায় মেটিয়াবুরুজ এ মহাম্মদ আসলাম এর বাড়িতে।
২৫ ফেব্রুয়ারি বুধবার ভোরে হাওড়ায় গোলবাড়ির পিলখানা এলাকায় প্রোমোটার শফিক খানকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের অভিযোগ ওঠে হারুন ও রোহিত নামে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শফিকের মাথা ও বুকে পর পর গুলি চালান হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যুবক। মৃত্যু হয় শফিকের। এলাকার একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হাড়হিম মুহূর্তের দৃশ্য। হাওড়া সিটি পুলিস সূত্রে জানানো হয়েছে, খুনের ঘটনায় ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত গ্রেফতার চারজন।