বাংলা ও বিহারে মাদক পাচারের ছক! বিদেশি ড্রাগস সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিস। জানা গিয়েছে, ধৃতরা হল মোহাম্মদ সামাউল হক (বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর বামুন গ্রামে) এবং মোবা...
বাংলা ও বিহারে মাদক পাচারের ছক! বিদেশি ড্রাগস সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিস। জানা গিয়েছে, ধৃতরা হল মোহাম্মদ সামাউল হক (বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর বামুন গ্রামে) এবং মোবারক হোসেন (রাজনগর মডেল এলাকা)।
জানা গিয়েছে, বিদেশি ড্রাগস পাচারের ছক ছিল মালদহে। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে কালিকাপুর এলাকায় হানা দিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিস। তল্লাশি চালিয়ে তাদের থেকে উদ্ধার হয়েছে ৪৫৩ গ্রাম বিদেশি ব্রাউন সুগার। মেক্সিকো, কলম্বিয়ার মত দেশে উন্নত মানের এবং সাধারণ ব্রাউন সুগারের তুলনায় ছয় গুণ দামি এই ড্রাগস বড় বড় পার্টিতে ব্যবহার করা হয় বলে মনে করা হচ্ছে।
এই প্রথম মালদহ জেলায় এই ধরনের উন্নত মানের এবং দামি ড্রাগস উদ্বারে সাফল্য পায় জেলা পুলিস। লাভ ড্রাকস এবং মলিন নামেও পরিচিত এই উন্নত মানের ড্রাগস। আজ, সোমবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানালেন মালদহ জেলা পুলিস সুপার অভিজিৎ ব্যানার্জি।