আজ খুশির ইদ। সোমবার, এই খুশির উৎসবে মেতে উঠেছে আপামর ইসলামধর্মের মানুষ। নমাজপাঠ করতে গিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের গুঞ্জরিয়ার বাংলা-বিহার সীমান্ত সংলগ...
আজ খুশির ইদ। সোমবার, এই খুশির উৎসবে মেতে উঠেছে আপামর ইসলামধর্মের মানুষ। নমাজপাঠ করতে গিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের গুঞ্জরিয়ার বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন পানসি এলাকা।
জানা গিয়েছে, এদিন বিহার এবং বাংলার দুই গোষ্ঠীর মধ্যে কারা আগে নমাজ পড়বে তা নিয়ে বচসা শুরু হয়। নমাজ পড়াকে কেন্দ্র করে আচমকা তুমুল বিবাদ বাধে দুই পক্ষের মধ্যে। বচসা চলাকালীন মুহূর্তে ব্যাপক মারামারি শুরু হয়ে যায় ওই এলাকায়। বচসা চরমে উঠতেই লাঠিসোঁটা নিয়ে একপক্ষ আরেক পক্ষকে মারতে শুরু করে। নিমেষে উৎসবের পরিবেশ বদলে যায় আতঙ্কে। দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিহার এবং ইসলামপুর থানার পুলিস। তারপর বিশাল পুলিস বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।