হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনের সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল। যা দেখে কেউ শিউরে উঠছেন, কেউ-বা কটাক্ষ করে বলছেন, 'গ্যাংস অব ওয়াসেরপুর'। এই পরিস্থিতিতে, সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে শাসকদলের বর্ষীয়...
হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনের সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল। যা দেখে কেউ শিউরে উঠছেন, কেউ-বা কটাক্ষ করে বলছেন, 'গ্যাংস অব ওয়াসেরপুর'। এই পরিস্থিতিতে, সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে শাসকদলের বর্ষীয়ান নেতা ও সাংসদ সৌগত রায়ে স্পষ্টই জানান, কেউ যদি বাহুবলীদের উপর নির্ভর করে, তাহলে পরিণাম ভালো হবে না। এবং সেই সঙ্গে তিনি দাবি করেন, কোনও বাহুবলীকে তিনি তাঁর গাড়িতে তোলেন না, দলীয় কর্মসূচিতে রাখেন না, তাদের হয়ে থানায় ফোনও করেন না। প্রসঙ্গত, পিলখানাকাণ্ডে মূল অভিযুক্তকে পিছনের বসিয়ে হেলমেট না-পরে বাইক চালাচ্ছেন তৃণমূল বিধায়ক, এই ছবি সংবাদমাধ্যমে সৌজন্যে রাজ্যের কয়েক কোটি মানুষের চোখে পড়েছে। এমতাবস্থায়, দলের অধ্যাপক নেতা সৌগত রায়ের মন্তব্যে রাজ্যের শাসকশিবির যে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে রয়েছে, তা বোঝা গেল ফিরহাদ হাকিমের মন্তব্যে।
কী বললেন ফিরহাদ?
"দুষ্কৃতীদের উপর নির্ভর করে ভোটে জিতলে এগারো সালে ক্ষমতায় এলাম কী করে আমরা? তখন তো সব সিপিএমের দুষ্কৃতী। আপনারা খালি বলছেন তৃণমূলের দুষ্কৃতী! দুষ্কৃতীদের কোনও দল হয় না। যখন যে-দল ক্ষমতায় থাকে, তখন তাকে তোয়াজ করে ওরা। তাছাড়া এত বড় রাজ্যে এমন একটা-দুটো ঘটনা ঘটতেই পারে। আর তারজন্যই পুলিস রয়েছে, আইন আদালত রয়েছে। এমন কোনও দুষ্কৃতী নেই কোথাও, যাকে পুলিস চাইলে ধরতে পারে না"।
হাওড়ায় প্রোমোটার খুনে এখনও অধরা মূল অভিযুক্ত হারুন ও রোহিত। যা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।