ফের বড়সড় দুর্ঘটনার কবলে এক্সপ্রেস ট্রেন। সূত্রের খবর, সোমবার সকালে শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দু’টি কামরা লাইনচ্যুত হয়েছ...
ফের বড়সড় দুর্ঘটনার কবলে এক্সপ্রেস ট্রেন। সূত্রের খবর, সোমবার সকালে শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দু’টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। বহু যাত্রী আহত হয়েছেন বলে খবর। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। আহত বহু। উদ্ধার কাজ দ্রুত শুরু হয়েছে। মালগাড়ির লোকোপাইলটের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে বলে খবর। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পর পর দু’টি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে।
শিলিগুড়িতে প্রবল বৃষ্টির ফলে দুর্ঘটনায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই। ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।