ইতিহাস গড়ে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হয়েছেন রব জেটেন। তাঁর নেতৃত্বে ডাচ মুলুকে তৈরি হয়েছে 'সংখ্যালঘু'দের সরকার। নির্বাচনের ফল ঘোষণার পর ১১৭ দিন ধরে দর কষাকষির পর তিনটি দল মিলে সরকার গঠন করেছে। নেদ...
ইতিহাস গড়ে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হয়েছেন রব জেটেন। তাঁর নেতৃত্বে ডাচ মুলুকে তৈরি হয়েছে 'সংখ্যালঘু'দের সরকার। নির্বাচনের ফল ঘোষণার পর ১১৭ দিন ধরে দর কষাকষির পর তিনটি দল মিলে সরকার গঠন করেছে। নেদারল্যান্ডসের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হয়েছেন রব জেটেন।তবে প্রধানমন্ত্রী হয়ে কোন লুকোছাপা করেননি তিনি। সমকামী বলে নিজের পরিচয় প্রকাশ করেছেন। হকি তারকা নিকোলাস কিনানের সঙ্গে তাঁর অন্তরঙ্গ ছবি নেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিল।রবের এই সাফল্যে উচ্ছ্বসিত নেদারল্যান্ডসের এলজিবিটিকিউ সম্প্রদায়।নিজের সমকামী সত্ত্বা সবসময়েই প্রকাশ্যে এনেছেন রব। আর্জেন্টিনার হকি খেলোয়াড় নিকোলাস কিনানের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তিনি। ২০২৪ সালে বাগদানও সেরে ফেলেছেন। সোশাল মিডিয়ায় তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের নানা ছবিও রয়েছে।
ডাচ সংসদের নিম্নকক্ষে ১৫০টি আসন। তার মধ্যে ৬৬টি আসন রয়েছে রবের দল ডেমোক্র্যাটস ৬৬-এর দখলে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দীর্ঘদিন ধরে ক্রিশ্চান ডেমোক্র্যাট এবং পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে রবের দল। দীর্ঘ জটিলতার পর সোমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রব।মাত্র ৩৮ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়ে নেদারল্যান্ডসে ইতিহাস গড়েছেন তিনি। ১০ বছর ধরে রাজনীতি করছেন তিনি। অতীতে দেশের পরিবেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। মাত্র ৩১ বছর বয়সে সংসদীয় দলের নেতা হন। বছরদুয়েক আগে উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। এবার সোজা প্রধানমন্ত্রীর কুর্সিতে।
নেদারল্যান্ডসের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদীও। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন আগামী দিন রবের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে মোদীর বার্তা, "নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনকে অনেক অভিনন্দন। ভারতের সঙ্গে নেদারল্যান্ডসের বহু সম্পর্ক রয়েছে। আগামী দিনে আপনার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।"এখন দেখার বিরোধীদের চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করে সরকার টিকিয়ে রাখে রব জেটেন।