রাত পেরোলেই মাধ্যমিক ২০২৬-এর ফলপ্রকাশ। শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তারপরেই অনলাইন নিজেদের ফলাফল দেখতে পারবেন পড়ুয়া...
রাত পেরোলেই মাধ্যমিক ২০২৬-এর ফলপ্রকাশ। শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তারপরেই অনলাইন নিজেদের ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা। স্কুলের থেকেও দেওয়া হবে মার্কশিট।
গত ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পর্ষদ সূত্রে খবর, চলতি বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে। জানা যাচ্ছে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফলঘোষণা করবেন সভাপতি। এরপর ১০.১৫ থেকে অনলাইনে ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা। তার কিছুক্ষন পর থেকেই স্কুল থেকে মিলবে মার্কশিট। তবে খুব সহজে কীভাবে বাড়িতে বসেই জানা যাবে ফলাফল?
প্রথমে পড়ুয়ারা www.wbbsedata.com বা www.wbbse.wb.gov.in ওয়েবসাইটে যাবে। এরপর হোমপেজে দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে। এবার নিজেদের রোল নম্বর, জন্মতারিখ ও প্রয়োজনীয় তথ্য সেখানে দিতে হবে। ব্যস তাহলেই সামনে চলে আসবে ফলাফল। তবে নেটওয়ার্ক সমস্যা হলে ফলাফল বেরোতে কিছু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কিছুক্ষন পরে আবার চেষ্টা করা যেতে পারে।