রাজীব কুমার তখনও অবসর নেননি। যদিও অবসের দিন ঠিক ছিল। এমতাবস্থায়, রাজ্যে পরবর্তী ডিজি কে হবেন, তা নিয়ে জট পাকতে থাকে। শীর্ষ স্থানীয় আমলা বা পুলিস কর্তাদের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেয় ইউপিএসসি। শেষ ম...
রাজীব কুমার তখনও অবসর নেননি। যদিও অবসের দিন ঠিক ছিল। এমতাবস্থায়, রাজ্যে পরবর্তী ডিজি কে হবেন, তা নিয়ে জট পাকতে থাকে। শীর্ষ স্থানীয় আমলা বা পুলিস কর্তাদের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেয় ইউপিএসসি। শেষ মুহূর্তে নয়, নির্ধারিত সময় হাতে রেখে রাজ্যের পরবর্তী ডিজি-র নাম প্রস্তাব করে ইউপিএসসি-কে জানানোর কথা রাজ্যের। কিন্তু, তা হয়নি বলেই রাজীব কুমারের পর কে হবেন পরবর্তী ডিজি, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ভারপ্রাপ্ত ডিজি হিসেবে অস্থায়ীভাবে দায়িত্ব পেয়েছিলেন পীযূষ পাণ্ডে।
ডিজিপি নিয়োগ নিয়ে একটি মামলার পরিপেক্ষিতে দেশের শীর্ষ আদালত সম্প্রতি নির্দেশ দেয়, যে সব রাজ্যের ডিজি পদ শূন্য রয়েছে, সেই সমস্ত রাজ্যকে নতুন করে নামের তালিকা পাঠাতে ববে। নবান্ন সূত্রের খবর, সেই নির্দেশ অনুযায়ী ইউপিএসসি রাজ্যের স্বরাষ্ট্র সচিব কে চিঠি পাঠায়। চিঠি পেয়েই সম্ভাব্য জিডি-র তালিকা নিয়ে তোড়জোড় শুরু করে দেয় নবান্ন। সূত্রের খবর, মোট ৮ জন সিনিয়র আইপিএসদের নাম দিল্লিতে আজকে অথবা আগামিকাল দিচ্ছে নবান্ন। এই ৮ জনের মধ্যে রয়েছেন বর্তমানের ডিজি পীযূষ পাণ্ডে, একদা কলকাতার পুলিস কমিশনার অনুজ শর্মা, ডিজি (হোম গার্ড) এনআর বাবু, ডিজি (কারা) সিদ্ধি নাথ গুপ্তা, সিভিল ডিফেন্স অধিকর্তা সঞ্জয় সিংহ, জাভেদ শামীমের নাম রয়েছে । সূত্রের খবর, ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত যে সমস্ত আইপিএসদের জিপিপি পদমর্যাদায় নিয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে থেকে নাম পাঠাতে বলেছে ইউপিএসসি। প্রসঙ্গত, চলতি বছরে ৩১ জানুয়ারি রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার অবসর গ্রহণ করার পর রাজ্যের তরফ থেকে নাম পাঠানো হয়। কিন্তু ইউপিএসসি-র কাছে সেই নাম নির্দিষ্ট সময়ের মধ্যে না-পাঠানোর অভিযোগ উঠে নবান্নের বিরুদ্ধে। ফলে স্থায়ী ডিজি নিয়োগে ছাড়পত্র দেয় না ইউপিএসএসি। এমতাবস্থায়, রাজ্যের প্রশাসনিক কাজকর্ম সচল রাখতে পীযুষ পাণ্ডেকে ভারপ্রাপ্ত ডিজি হিসাবে নিয়োগ করা হয়। রাজ্য সরকার চাইছে নির্বাচনের আগেই যেন দ্রুত স্থায়ী ডিজি নিয়োগ করা হয়। যার ফলে এই ৮ জন সিনিয়র আইপিএস দের নাম পাঠাতে চলেছে নবান্ন বলে সূত্রের খবর।