ছাব্বিশের ভোটযুদ্ধের মাঝে বাঙালি আবেগে শান দিতে মাছ-ভাত নিয়ে তুঙ্গে চর্চা। বিজেপি প্রার্থীদের মাছ হাতে নিয়ে প্রচারে বেরোতেও দেখা গিয়েছে। আবার শাসক শিবির তৃণমূল পালটা বিজেপিকে তোপও দেগেছে। ভোটপ্রচারের ...
ছাব্বিশের ভোটযুদ্ধের মাঝে বাঙালি আবেগে শান দিতে মাছ-ভাত নিয়ে তুঙ্গে চর্চা। বিজেপি প্রার্থীদের মাছ হাতে নিয়ে প্রচারে বেরোতেও দেখা গিয়েছে। আবার শাসক শিবির তৃণমূল পালটা বিজেপিকে তোপও দেগেছে। ভোটপ্রচারের একেবারে শেষলগ্ন থেকে মাছ চোর, মাছ চোর, শওকত তো মাছ চোর গানটি ভাইরাল হয়। যদিও ভিডিওর ,সত্যতা যাচাই করেনি সিএন।
এই গানের কলি সকলের মুখে মুখে ফিরছে। ভাঙড়ের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এবারে মাছ চোর গান নিয়ে মুখ খুললেন শওকত, নাম না করে নওশাদকে একহাত নিলেন তৃণমূল প্রার্থী। শওকত মোল্লা বলেন, একটা সীমা থাকা উচিত। যারা এসব করেছে, সেটা তাদের নিচু মানসিকতার পরিচয়। ভাঙড়ের আইএসএফ প্রার্থীকে ধর্ষণকারী, খুনি, সমাজবিরোধী বলে নিশানা করেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী।
শওকত মোল্লা আইএসএফ- নওশাদ ফোবিয়াতে ভুগছে। আইএসএফের কোনও অফিসিয়াল সং রিলিজ হয়নি। ব্যক্তিগত উদ্যোগে কেউ কিছু করলে তার দায়িত্ব ISF- এর নয়। আমরা সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করি। এই ঘটনায় আসরে বিজেপি। তবে ব্যক্তিগত আক্রমণ না করাই ভাল বলে মত স্থানীয় বিজেপি নেতার। অন্যদিকে নানা ইস্যুতে শওকতকে বিঁধলেন তিনি।
ভোটের সময় নির্দিষ্ট একটি প্রার্থীকে নিয়ে আদৌ এমন গান কি বাঁধা যায়, তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু এই গানের উৎস কোথায়, বুৎপত্তিগত অর্থই বা কী? তা ৎোঁজার চেষ্টায় রাজনীতির কারবারিরা।