এসআইআর আবহে বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, দুপুরে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা এলাকা থেকে এসআইআর নিয়ে সরব হন তিনি। বাঁকুড়ায় উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এবং ‘উন্নয়নের পাঁচালি’ ...
এসআইআর আবহে বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, দুপুরে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা এলাকা থেকে এসআইআর নিয়ে সরব হন তিনি। বাঁকুড়ায় উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এবং ‘উন্নয়নের পাঁচালি’ গ্রামে গ্রামে ঘুরে প্রচারের কথা বললেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুপ্রবেশ ইস্যুতে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, 'বাংলাতেই শুধু অনুপ্রবেশ হচ্ছে? কাশ্মীরে হচ্ছে না। তাহলে পহেলগাঁও হামলা কে করল? দিল্লি বিস্ফোরণ কে করল? আপনারা করলেন?” রাজ্যে এসে ফের ‘সোনার বাংলা’ গড়ার কথা বলেছেন অমিত শাহ। বাঁকুড়ার সভা থেকে কারও নাম না করেই মুখ্যমন্ত্রীর কটাক্ষ, 'ভোট এলেই সোনার বাংলা গড়ার কথা বলে। সোনার বাংলা নয়, ধ্বংসের বাংলা গড়বে তোমরা।' এই প্রসঙ্গেই বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি বসে পরিযায়ী শ্রমিকদের উপর ‘অত্যাচারের’ প্রসঙ্গ উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও, এসআইআর-এর শুনানিতে কেন রাজনৈতিক দলের বিএলএদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তার ‘ব্যাখ্যা’ দিলেন মমতা। তিনি বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলে, “বিজেপির লোক নেই বলেই শুনানিতে বিএলএ-দের ঢুকতে দিচ্ছে না।” লোকের অভাবের জন্যই বিজেপি এজেন্সির মাধ্যমে কাজ করছে বলে দাবি মমতার।