অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ! ট্রেন থেকে গ্রেফতার করা হল তিন বাংলাদেশি মহিলাকে। সোমবার, গোয়াহাটি থেকে ব্যাঙ্গালুরু যাওয়ার পথে গ্রেফতার করা হয় ওই তিন মহিলাকে। ইতিমধ্যে, ধৃতদের জিআরপির হাতে তুলে দেও...
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ! ট্রেন থেকে গ্রেফতার করা হল তিন বাংলাদেশি মহিলাকে। সোমবার, গোয়াহাটি থেকে ব্যাঙ্গালুরু যাওয়ার পথে গ্রেফতার করা হয় ওই তিন মহিলাকে। ইতিমধ্যে, ধৃতদের জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। আজই তাদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়।
রেল পুলিস সূত্রে খবর, এসএমভিটি এক্সপ্রেস-এ করে অসমের গুয়াহাটি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল ওই তিন মহিলা। বেঙ্গালুরুগামী এসএমভিটি এক্সপ্রেস মালদহ টাউন স্টেশনে পৌঁছলে সেখানে রুটিন তল্লাশি চালানো হয়। ট্রেনের মহিলা কামরায় তিন মহিলার গতিবিধি দেখে সন্দেহ হয় কর্তব্যরত জওয়ানদের। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে সঠিক কোনও পরিচয়পত্র বা বৈধ নথি দেখাতে পারেননি তারা। এরপর তাদের জিজ্ঞাসবাদ করে গ্রেফতার করা হয়। ধৃতদের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। তবে কী কারণে তারা এ দেশে প্রবেশ করেছে তা খতিয়ে দেখছে পুলিস।
যদিও পুলিসি জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, তারা বাংলাদেশের বাসিন্দা। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। পুলিস জানতে পেরেছে, অসম সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। সেখান থেকেই বেঙ্গালুরু যাওয়া পরিকল্পনা ছিল। শুধু মাত্র কাজের খোঁজে এবং ভালো রোজগারের আশায় তারা সেখানে যাচ্ছিল বলে জানিয়েছে।