অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগ। আবারও এক বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিস। এবার রানীতলা থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল রানীতলা থানার পুলিস। জানা গিয়েছে...
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগ। আবারও এক বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিস। এবার রানীতলা থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল রানীতলা থানার পুলিস। জানা গিয়েছে, ধৃতের নাম কুরমান শেখ। বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগারী থানা। এর পাশাপাশি মুস্তাকিম শেখ নামে রানীতলা থানার বালিগ্রামের এক ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, গত বুধবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কুরমান শেখ নামে এক বাংলাদেশি যুবককে দেখে সন্দেহ হয় পুলিসের। ওই যুবক কোনো ধরণের বৈধ নথিপত্র দেখাতে না পারায় পুলিস তাকে গ্রেফতার করে। পাশাপাশি, তার সঙ্গে থাকা মুস্তাকিম শেখ নামে এক ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়। ধৃতদের আজ সাত দিনের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে পেশ করা হয়। ধৃতদের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিস।