এসআইআর আবহে রাস্তার ধারে উদ্ধার একগুচ্ছ ভোটার কার্ড। ১২ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে নোংরা আবর্জনার মধ্য থেকে বেরোচ্ছে নির্বাচন পরিচয় পত্র। বুধবার, ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুরে।&nbs...
এসআইআর আবহে রাস্তার ধারে উদ্ধার একগুচ্ছ ভোটার কার্ড। ১২ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে নোংরা আবর্জনার মধ্য থেকে বেরোচ্ছে নির্বাচন পরিচয় পত্র। বুধবার, ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুরে।
জানা যায়, আজ সকালে পথ চলতি সাধারণ মানুষ ১২ নম্বর জাতীয় সড়কের ধারে নোংরা আবর্জনায় বস্তার পাশে দেখতে পায় একাধিক নির্বাচন পরিচয় পত্র। সূত্রের খবর, এই নির্বাচন পরিচয় পত্র গুলো নদিয়া জেলার নয় উওর ২৪ পরগনার। তারপর, তড়িঘড়ি খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। তবে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে কে বা কারা এই ভোটার কার্ড গুলো ফেলে গিয়েছে উঠছে প্রশ্ন।
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নদিয়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার আগেই উদ্ধার উত্তর ২৪ পরগনার জেলার ভোটার পরিচয় পত্র নদিয়ার ফুলিয়া উদয়পুর ১২ নম্বর জাতীয় সড়কের পাশে। ভোটার কার্ড উদ্ধার ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা কী কারণে এই ভোটার কার্ডগুলি এখানে ফেলে গেল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিস।